ঢাকাবুধবার , ২৮ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে রাতের আঁধারে স্বতন্ত্র প্রার্থীর ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ

Doinik Kumar
জানুয়ারি ২৮, ২০২৬ ৫:৫৭ অপরাহ্ণ
Link Copied!

24

গোপালগঞ্জে রাতের আঁধারে স্বতন্ত্র প্রার্থী ফুটবল প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার (২৬ জানুয়ারি) রাতে গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বালিয়াকান্দি বাজার এলাকা থেকে জলিরপাড় ব্রিজ পর্যন্ত এবং গোপালগঞ্জ-০১ আসনের ঢাকা-খুলনা মহাসড়কের দুইপাশ এবং নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টাঙ্গানো ফুটবল প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়।

বুধবার (২৮ জানুয়ারি) দুপুরে গোপালগঞ্জ-০১ আসনের স্বতন্ত্র প্রার্থী আশ্রাফুল আলম শিমুলের ছোট ভাই মো. তরিকুল ইসলাম সজল গোপালগঞ্জ-০১ আসনের সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অভিযোগপত্র জমা দেন।

অভিযোগে বলা হয়, আমার ভাই আশ্রাফুল আলম শিমুল মুকসুদপুর উপজেলা পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং পৌর মেয়র ছিলেন।

তিনি সামাজিকভাবে অত্যন্ত গ্রহণযোগ্য একজন ব্যক্তি। বর্তমানে তিনি একটি রাজনৈতিক মামলায় কারাগারে রয়েছেন। এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থী। তার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে মুকসুদপুর উপজেলার বিভিন্ন রাস্তার পাশে বাঁশের চাটিতে টাঙ্গানো ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলা হয়েছে।

এমনকি বিভিন্ন জায়গায় আমাদের প্রচার মাইক বাজাতে বাধা প্রদান করা হচ্ছে। এসব কার্যকলাপ আচরণবিধি বর্হিভূত এবং শাস্তিযোগ্য অপরাধ। বিষয়টির তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে লেভেল প্লেয়িং ফিল্ড বজায় রাখা জরুরি।

অভিযোগে আরো বলা হয়, প্রতিপক্ষ প্রার্থী ও কর্মী-সমর্থকরা পরিকল্পিতভাবে ফুটবল প্রতীকের ব্যানার ও ফেস্টুন ছিঁড়ে ফেলেছে।

তারা আমাদের জনপ্রিয়তায় ঈর্ষা করে এই কাজ করেছে। তবে এই কাজ আমাদের বিজয়কে থামাতে পারবে না। বিজয় পতাকা আমাদেরই হবে।

গোপালগঞ্জ-০১ আসনের সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ আশিক কবির বলেন, এ বিষয়ে একটি অভিযোগ আমার কাছে এসেছে। আমি অভিযোগটি দায়িত্বরত বিচারিক কর্মকর্তার ও সিনিয়র সিভিল জজ এর কাছে জমা দেয়ার জন্য অভিযোগকারীকে বলেছি।

তবে বিষয়টি আমি অবগত আছি।

দায়িত্বরত নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কর্মকর্তা ও সিনিয়র সিভিল জজ মো. সালাহ উদ্দিন বলেন, অভিযোগের প্রেক্ষিতে সার্বিক বিবেচনায় অভিযোগের সত্যতা নিরূপণের লক্ষ্যে ঘটনাস্থল পরিদর্শন, সাক্ষ্যগ্রহণ, জনসাধারনের সচেতনতা বৃদ্ধি এবং প্রমাণ সংগ্রহের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে। এছাড়া বিষয়টি গুরুত্ব দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।