ঢাকাসোমবার , ২৬ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

এক ভোট দিন, ৫ বছর সেবা করব: শহিদুল ইসলাম বাবুল

Doinik Kumar
জানুয়ারি ২৬, ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ
Link Copied!

48

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুর-৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম খান বাবুল বলেছেন, “রক্তের বিনিময়ে এই নির্বাচন আদায় করা হয়েছে। আমাকে একটি করে ভোট দিন, আমি আগামী ৫ বছর আপনাদের সেবা করব।” রবিবার (২৫ জানুয়ারি) রাতে সদরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাজী জাফরের বাসভবনে আয়োজিত এক নির্বাচনী উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

শহিদুল ইসলাম বাবুল বলেন, তারেক রহমানের নির্দেশে তিনি এই অঞ্চলের উন্নয়নের দায়িত্ব নিতে এসেছেন। আন্দোলন-সংগ্রামে নিজের ত্যাগের কথা উল্লেখ করে তিনি বলেন, “রাজনীতির অনেক সহকর্মীকে গুম করা হয়েছে। আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন আপনাদের পাশে দাঁড়ানোর জন্য।” তিনি আরও প্রতিশ্রুতি দেন, বিএনপি ক্ষমতায় গেলে দেশে দারিদ্র্য বিমোচনে ৪ কোটি মানুষকে ‘ফ্যামিলি কার্ড’ প্রদান করা হবে।

অ্যাডভোকেট হাবিবুর রহমানের সভাপতিত্বে ও যুবদল নেতা বিল্লাল পেয়াদার সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন কৃষকদলের কেন্দ্রীয় নেতা আলমগীর কবির, জালালুদ্দিন রুমী, জেলা ছাত্রদলের সভাপতি আদনান হোসেন অনু ও সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস। সভায় উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী বদরুতজ্জামানসহ কয়েক সহস্রাধিক নেতাকর্মী ও সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।