ঢাকারবিবার , ২৫ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শান্তিপূর্ণ ভোটের প্রস্তুতিতে মাগুরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ

Doinik Kumar
জানুয়ারি ২৫, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ
Link Copied!

30

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ সামনে রেখে মাগুরায় ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।

শনিবার সকালে মাগুরা সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে জেলা প্রশাসনের উদ্যোগে এই প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার জেলা প্রশাসক।

এ সময় মাগুরায় মোতায়েনরত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪তম ইনফ্যান্ট্রি রেজিমেন্টের অধিনায়ক, পুলিশ সুপার, জেলা নির্বাচন অফিসার, জেলা আনসার কমান্ড্যান্ট, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসারসহ ভোটগ্রহণ কার্যক্রমে যুক্ত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের দায়িত্বশীলতা ও পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। নির্বাচনী বিধিমালা, ভোটগ্রহণ পদ্ধতি এবং ভোটারদের সঙ্গে আচরণে সর্বোচ্চ সতর্কতা ও নিরপেক্ষতা বজায় রাখার ওপর তিনি গুরুত্ব দেন।

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, এই প্রশিক্ষণ কর্মসূচি ২৪ থেকে ২৬ জানুয়ারি পর্যন্ত চলবে। প্রশিক্ষণে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের নির্বাচনী আইন, ভোটকেন্দ্র ব্যবস্থাপনা, ব্যালট ও ইভিএম সংক্রান্ত করণীয়, নিরাপত্তা সমন্বয় এবং সম্ভাব্য চ্যালেঞ্জ মোকাবিলার কৌশল সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া হবে।

জেলা প্রশাসন মনে করছে, এই প্রশিক্ষণের মাধ্যমে মাঠপর্যায়ের কর্মকর্তারা আরও দক্ষ ও আত্মবিশ্বাসের সঙ্গে দায়িত্ব পালন করতে পারবেন, যা আসন্ন নির্বাচন ও গণভোটকে শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সহায়ক হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।