ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

‘সেই কাঠগোলাপ আছে, মা নেই’— মায়ের মৃত্যুবার্ষিকীতে আরিফিন শুভ

Doinik Kumar
জানুয়ারি ২৪, ২০২৬ ৬:২০ অপরাহ্ণ
Link Copied!

52

ঢালিউডে এমন অভিনেতা খুব কমই আছেন, যাঁদের মা–এর প্রতি ভালোবাসা ও টান এতটা স্পষ্টভাবে ধরা পড়ে। সেই তালিকায় প্রথম সারিতেই নাম আসে আরিফিন শুভর। মা অন্তঃপ্রাণ এই অভিনেতা আজও মায়ের শূন্যতায় কাতর। ২০২৩ সালের আজকের দিনে, অর্থাৎ ২৪ জানুয়ারি, তিনি হারিয়েছিলেন তাঁর মা খাইরুন নেছাকে।

মায়ের দ্বিতীয় মৃত্যুবার্ষিকীতে সামাজিক মাধ্যমে এক আবেগঘন পোস্ট শেয়ার করেছেন শুভ। ছাদবাগানে মায়ের সঙ্গে তোলা একটি পুরনো ছবি পোস্ট করে স্মৃতিচারণায় ভেসেছেন অভিনেতা।

সেই ছবির ক্যাপশনে তিনি লেখেন, “কামিনী, কাঠগোলাপ আর বেলি—মায়ের খুব পছন্দের ফুল। ছাদে তাঁর প্রিয় কাঠগোলাপ এনে দিয়েছিলাম, সেটা দেখাচ্ছিলাম।

গাছটা এখন অনেক বড় হয়েছে, ফুলে ভরে যায়। শুধু তোমাকে আর দেখানো হলো না, মা।”

এরপর আরও গভীর আবেগে মায়ের কথা তুলে ধরে শুভ লেখেন, “আমার এখনও মনে হয়, এই তো বাসায় ফিরেই ‘মা’ বলে ডাকতে পারব। কোলে গিয়ে শুয়ে পড়ব।

বলব—‘মা, আমার জন্য একটু দোয়া করো।’ কিন্তু… মা আজ দুই বছর আল্লাহর কাছে। সম্ভব হলে আমার মাকে দোয়ায় রাখবেন।”

উল্লেখ্য, ২০২৩ সালের ২৪ জানুয়ারি দিবাগত রাত ১১টা ৫৫ মিনিটে রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্স হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন খাইরুন নেছা। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন তিনি।

প্রায় আট বছর ধরে ঢাকার বাসাতেই শুভর সঙ্গে থাকতেন তাঁর মা। ২০১৭ সাল থেকে তিনি সিজোফ্রেনিয়া রোগে ভুগছিলেন। এর পাশাপাশি বয়সজনিত নানা শারীরিক জটিলতাও ছিল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।