ঢাকাশনিবার , ২৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মধুখালীতে কারখানায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র উদ্ধার, গ্রেপ্তার ১

Doinik Kumar
জানুয়ারি ২৪, ২০২৬ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

43

মধুখালীতে অবৈধভাবে দেশীয় আগ্নেয়াস্ত্র তৈরির একটি কারখানায় অভিযান চালিয়েছে যৌথ বাহিনী। এ সময় অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জামসহ বাদল সরকার (৫২) নামের একজনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলার ডুমাইন ইউনিয়নের ডুমাইন গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

মধুখালী আর্মি ক্যাম্পের নেতৃত্বে ১৫ রিভারাইন ইঞ্জিনিয়ার ব্যাটালিয়ন এবং স্থানীয় পুলিশের সমন্বয়ে অভিযানটি পরিচালিত হয়।

অভিযানে গ্রেপ্তার বাদল ওই গ্রামের মৃত নিতাই সরকারের ছেলে।

অভিযানকালে গ্রেপ্তার ব্যক্তির বসতবাড়িতে তল্লাশি চালিয়ে একটি সিঙ্গেল ব্যারেল পাইপ গান, একটি ১২ গেজের কার্তুজ, ১৪টি রিকয়েল স্প্রিং, দুইটি হ্যামার, একটি ড্রিল মেশিন, প্লায়ার্স, ব্লোয়ার ও হ্যাকসহ অস্ত্র তৈরির বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

সেনা ক্যাম্প সূত্র জানায়, ডুমাইন এলাকায় দীর্ঘদিন ধরে দেশীয় অস্ত্র তৈরি ও সরবরাহের অভিযোগ পাওয়া যাচ্ছিল। গোয়েন্দা তথ্যে জানা যায়, বাদল সরকার নিজস্ব ওয়ার্কশপে নিয়মিতভাবে এসব অস্ত্র তৈরি করে ফরিদপুরের বিভিন্ন এলাকার দুর্বৃত্তদের কাছে সরবরাহ করতেন।

সম্প্রতি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে অস্ত্রের চাহিদা বেড়েছে বলেও তথ্য পাওয়া যায়।

সেনা ক্যাম্প সূত্র আরো জানায়, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মাদক, চাঁদাবাজি ও অবৈধ অস্ত্রের বিরুদ্ধে সেনাবাহিনী জিরো টলারেন্স নীতিতে কাজ করছে। এ ধরনের অপরাধ দমনে সাধারণ জনগণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানানো হয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনী সূত্র জানায়, আটক বাদল সরকারের বিরুদ্ধে আগে থেকেই অস্ত্রসংক্রান্ত একাধিক মামলা রয়েছে এবং তিনি নজরদারিতে ছিলেন।

অভিযানের পর তাকেসহ উদ্ধার করা অস্ত্র ও সরঞ্জাম আইনি প্রক্রিয়ায় মধুখালী থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।মধুখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে অস্ত্র নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেছে। আটক আসামিকে গ্রেপ্তার দেখিয়ে শনিবার আদালতে পাঠানো হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।