ঢাকামঙ্গলবার , ২০ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জীবনে আরেকটি নতুন অধ্যায় শুরু করছেন সৌম্য সরকার

Doinik Kumar
জানুয়ারি ২০, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

81

নতুন অধ্যায় শুরু করছেন সৌম্য সরকার। বাংলাদেশের ব্যাটসম্যান নিজেই ঘোষণাটি দিয়েছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। সৌম্যর জীবনের নতুন এ অধ্যায় আসলে কী?

অনেক দিনের প্রেমিকা প্রিয়ন্তী দেবনাথের সঙ্গে বিয়ের বন্ধনে আবদ্ধ তো অনেক আগেই হয়েছেন। কোনো খেলোয়াড়ের নতুন অধ্যায় শুরু বলতে যা বোঝায়, সে তো বিয়েই। আর এটা সৌম্য করেই ফেলেছেন। তাহলে কি সৌম্য তাঁর ক্রিকেট ক্যারিয়ারে নতুন কোনো অধ্যায়ে ঢুকছেন? কোনো বড় সুযোগ এসেছে তাঁর জীবনে!

সৌম্যর জীবনের এবারের নতুন অধ্যায় কী, সেটা ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে লিখে খোলাসা না করলেও তিনি বুঝিয়ে দিয়েছেন স্ত্রীর সঙ্গে দেওয়া একটি ছবিতে। ছবিটিতে সৌম্য পরে আছেন একটি কালো টি-শার্ট আর কালো ক্যাপ। তাঁর স্ত্রী প্রিয়ন্তী দেবনাথের মাথায় কালো ক্যাপ।

সৌম্যর টি-শার্ট আর ক্যাপে সাদা অক্ষরে লেখা ‘ড্যাড’ আর তাঁর স্ত্রীর ক্যাপে লেখা ‘মম’। সৌম্যর স্ত্রীর এক হাতে আবার ছোট্ট দুটি মোজা ধরা। কী বুঝলেন? সৌম্যর ঘরে আসছে নতুন অতিথি, বাবা হতে চলেছেন তিনি আর তাঁর স্ত্রী হচ্ছেন মা।

এর চেয়ে বড় আর আনন্দের নতুন অধ্যায় আর কী হতে পারে! সেটাই ভক্তদের সঙ্গে ভাগ করে নিয়েছেন সৌম্য। খবরটি দিতে গিয়ে সৌম্য ফেসবুকে লিখেছেন, ‘নতুন অধ্যায় শুরু করছি।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।