ইঁদুর মারতে ফাঁদ, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেল দাদি-নাতিসহ ৩ জনের
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ। শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার ছেলে সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (০৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)। মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর সাজেদুর রহমান বলেন, সজিব সিকদারের বাড়ির পাশে ইঁদুরের হাত থেকে ধানের চারা রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করা ছিল। “সেখানে তারে লিকেজ থাকায় প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গেলে রাহেলা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ওই দুইজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন...
55
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দাদি-নাতিসহ তিনজনের মৃত্যুর তথ্য দিয়েছে পুলিশ।
শনিবার রাত সাড়ে ৮টার দিকে রাজপাট ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন তেঁতুলিয়া গ্রামের মোশারেফ সিকদারের স্ত্রী রাহেলা বেগম (৫০) ও তার ছেলে সজিব সিকদারের ছেলে সাইফান সিকদার (০৮) এবং প্রতিবেশী হানিফ সিকদারের ছেলে ইরান সিকদার (৫৫)।
মুকসুদপুর-কাশিয়ানী সার্কেলের সহকারী পুলিশ সুপার মীর সাজেদুর রহমান বলেন, সজিব সিকদারের বাড়ির পাশে ইঁদুরের হাত থেকে ধানের চারা রক্ষার জন্য বিদ্যুতের তার দিয়ে বেড়া তৈরি করা ছিল।
“সেখানে তারে লিকেজ থাকায় প্রথমে শিশু সাইফান বিদ্যুৎস্পৃষ্ট হয়। তাকে বাঁচাতে গেলে রাহেলা বেগম বিদ্যুৎস্পৃষ্ট হন। এরপর ওই দুইজনকে বাঁচাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন প্রতিবেশী ইরান শিকদার। রাহেলা ও ইরান সিকদার ঘটনাস্থলেই মারা যান।”
এ ঘটনায় সাইফান গুরুতর আহত হন। মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।