ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

কিশোরীকে অপহরণ করতে না পেরে কিশোরীর বাড়িতে হামলা

Doinik Kumar
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৩৭ অপরাহ্ণ
Link Copied!

10

চরভদ্রাসন উপজেলার বাদুল্ল্যা মাতুব্বরডাঙ্গী গ্রামের এক কিশোরীকে অপহরণ করতে গিয়ে না পেরে তার বাড়িতে হামলা, মারপিট, ভাঙচুর ও লুটপাট চালায় দুর্বৃত্তরা। এ ঘটনায় প্রধান দুই আসামিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। রোববার দুপুরে তাদের আদালতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন- পার্শ্ববর্তী হাজীডাঙ্গী গ্রামের মো. হোসেন মণ্ডলের ছেলে মো. শামিল মণ্ডল (১৯) ও একই গ্রামের আবুল কাশেম মণ্ডলের ছেলে মো. নোমান মণ্ডল (১৯)।

জানা যায়, গত ১৬ জানুয়ারি বিকালে উপজেলার বাদুল্ল্যা মাতুব্বরডাঙ্গী গ্রামের এক কিশোরীকে (১৩) প্রকাশ্যে অপহরণ করতে গিয়ে পরিবারের বাঁধার মুখে পড়ে বখাটে দল। পরে রাগে ও ক্ষোভে কিশোরীর বাড়িতে ঢুকে সন্ত্রাসী হামলা চালায়। বখাটেরা রাম দা, চাইনিজ কুড়াল, চাপাতি ও ছুরি নিয়ে কিশোরী পরিবারের সদস্যদের মারধরসহ স্বর্ণালংকার লুটপাট করে।

বখাটেদের তাণ্ডবে কিশোরী পরিবারের সদস্যরা বাড়ির ছাদে উঠে গেট লক করে জীবন বাঁচায়। এ সময় বখাটে গ্রুপ ঘরের মধ্যে আসবাবপত্র ভাঙচুর ও লুটপাট করতে থাকে এবং অন্যান্য ঘরের টিনের বেড়া কুপিয়ে বিনষ্ট করে রাখে। পরে ৯৯৯ ফোন করলে পুলিশ ছুটে গিয়ে সন্ত্রাসীদের হাত থেকে কিশোরী পরিবারের সদস্যদের রক্ষা করেন। এ ব্যাপারে চরভদ্রাসন থানায় একটি মামলা হয়েছে।

মামলার তদন্ত কর্মকর্তা চরভদ্রাসন থানার এসআই রিফাত হোসেন জানান, মামলার প্রধান দুই আসামিকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেফতারে চেষ্টা চালানো হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।