ঢাকাসোমবার , ১৯ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টুঙ্গিপাড়ায় উপজেলা প্রশাসনের উদ্যোগে ১৬টি অতিথি পাখি অবমুক্ত

Doinik Kumar
জানুয়ারি ১৯, ২০২৬ ৭:৩০ অপরাহ্ণ
Link Copied!

54

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় শিকারিদের হাত থেকে উদ্ধার করা ১৬টি অতিথি পাখি অবমুক্ত করেছে উপজেলা প্রশাসন।

সোমবার ২টার দিকে তারাইল বিলে অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আল আমিন হালদার।

অভিযান চলাকালে শিকারিদের হাত থেকে ১৬টি অতিথি পাখি উদ্ধার করা হয়। এ সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে শিকারিরা পাখিগুলো ফেলে রেখে পালিয়ে যায়।

উদ্ধারকৃত পাখিগুলো সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার নিরাপদ পরিবেশে অবমুক্ত করেন। পাখি অবমুক্তের সময় স্থানীয় বাসিন্দাসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার ভূমি আল আমিন হালদার বলেন, অতিথি পাখি ও বন্যপ্রাণী রক্ষায় উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হতে হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।