নগরকান্দায় একটি কালভার্টের নিচ থেকে ৪ ককটেল বোমা উদ্ধার করেছে যৌথবাহিনী। শনিবার (১৭ জানুয়ারি) সন্ধ্যায় পুরাপাড়া ইউনিয়নের নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে পরিত্যক্ত অবস্থায় থাকা ককটেলগুলো উদ্ধার করা হয়।
নগরকান্দা থানার ওসি মো. রাসুল সামদানী আজাদ বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ ও সেনাবাহিনী যৌথভাবে অভিযান চালিয়ে পুরাপাড়ার নাড়ুয়া গোয়ালদী এলাকার একটি কালভার্টের নিচ থেকে ৪টি ককটেল উদ্ধার করে। ককটেলগুলো একটি ব্যাগের ভেতর পরিত্যক্ত অবস্থায় পড়ে ছিল।
তিনি আরো বলেন, ‘ককটেল বোমাগুলো একটি বালতির পানির মধ্যে রেখে দেওয়া হয়েছে। পুলিশের অ্যান্টি টেররিজম ইউনিটের বোম্ব ডিসপোজালের সদস্যরা এসে পরীক্ষা-নিরীক্ষা করে ককটেল মোবাগুলো নিস্ক্রিয় করবেন’। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে জানান পুলিশের এই কর্মকর্তা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
