ঢাকাবুধবার , ১৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে শিয়ালের তাণ্ডব: শিশুসহ আহত ৫

Doinik Kumar
জানুয়ারি ১৪, ২০২৬ ১১:০০ পূর্বাহ্ণ
Link Copied!

76
নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসনে একটি বেপরোয়া শিয়ালের কামড়ে নারী ও শিশুসহ অন্তত ৫ জন গুরুতর আহত হয়েছেন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পূর্ব চর শালেপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতরা হলেন জিয়াসমিন (৫০), তার শিশুসন্তান রবিউল (৭), শেখ লোকমান (৪৩), দেলোয়ার খান (৩২) ও লুতফর ব্যাপারী (৪২)। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির পেছনে কাজ করার সময় জিয়াসমিন ও তার সন্তানের ওপর শিয়ালটি অতর্কিত হামলা চালায়। তাদের বাঁচাতে গিয়ে আরও তিনজন আহত হন। পরবর্তীতে উত্তেজিত গ্রামবাসী শিয়ালটিকে পিটিয়ে মেরে ফেলেছে। চরভদ্রাসন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. হাফিজুর রহমান জানান, আহতদের সবাইকে প্রাথমিক চিকিৎসা ও ভ্যাকসিন দিয়ে হাসপাতালে পর্যবেক্ষণে রাখা হয়েছে। এ ঘটনায় এলাকায় বর্তমানে চরম আতঙ্ক বিরাজ করছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।