নিজস্ব প্রতিবেদক
ফরিদপুরে বিএনপি’র সাবেক চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) বিকেলে ফরিদপুর পৌরসভার ২৫নং ওয়ার্ডের ভাজনডাঙ্গা কলোনি জামে মসজিদ মাঠে এই দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক এবং ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ। তিনি তার বক্তব্যে, বেগম খালেদা জিয়ার আত্মার মাগফিরাত ও শান্তি কামনায় করে এলাকাবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন এবং দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ফরিদপুর জেলা বিএনপির সদস্য সচিব একে কিবরিয়া স্বপন, ফরিদপুর মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, ফরিদপুর মহানগর যুবদলের আহ্বায়ক বেনজির আহমেদ তাবরিজ, জেলা ছাত্রদলের সভাপতি সৈয়দ আদনান হোসেন অনু, বিএনপি নেতা শহিদুল ইসলাম লিটন, আরিফুজ্জামান অপু, দেলোয়ার হোসেন মতিন এবং নুরুজ্জামান নুরুসহ স্থানীয় পর্যায়ের বিভিন্ন অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
তৃণমূলের অংশগ্রহণে দোয়া মাহ্ফিল অনুষ্ঠানটি পরিচালনা ও ব্যবস্থাপনায় জিয়া শিশু সংগঠনের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম জালাল, স্থানীয় বিএনপি নেতা ফরহাদ শেখ, সালাউদ্দিন চোকদার, মহিউদ্দিন, আওলাদ ব্যাপারী, ফজল শেখ, মো. জাবির শেখ, কালা ব্যাপারী, জাহিদ শেখ, এরশাদ হোসেন জাসুসহ অন্যান্যরা সক্রিয় ভূমিকা পালন করেন। মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয় এবং দেশের শান্তি ও সমৃদ্ধি কামনায় বিশেষ প্রার্থনা করা হয়।
