ঢাকারবিবার , ৪ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ীতে দোকানঘর উচ্ছেদ ও দখলচেষ্টার অভিযোগে সাংবাদিক সম্মেলন

Doinik Kumar
জানুয়ারি ৪, ২০২৬ ৪:৪৮ অপরাহ্ণ
Link Copied!

175

শিমুল পারভেজ টিটুল, রাজবাড়ী

রাজবাড়ীতে একটি দোকানঘর অবৈধভাবে উচ্ছেদ ও দখলের চেষ্টার অভিযোগ তুলে সাংবাদিক সম্মেলন করেছেন ভুক্তভোগী একটি পরিবার। রোববার (৪ জানুয়ারি) দুপুর ১২টায় রাজবাড়ী দুধ বাজার মসজিদের পাশে এ সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মোছাঃ রোকেয়া বেগম, মোঃ রোকন শেখ, মোঃ সাকিব ও মোঃ রকি তাদের বক্তব্যে বলেন, তারা অকৃষি খাস জমি ২৮৩৭ নং দাগের ৬২ লিংক জমিতে দীর্ঘ প্রায় ৫৫ বছর ধরে ব্যবসা পরিচালনা করে আসছেন। অভিযোগ করে তারা জানান, গত ১০ নভেম্বর কোনো নিরপেক্ষ তদন্ত ছাড়াই মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদের দোকানটি উচ্ছেদ করা হয়।

ভুক্তভোগীরা দাবি করেন, উচ্ছেদের আগে বিষয়টি যথাযথভাবে যাচাই করা হয়নি। তারা জমির প্রকৃত অবস্থা ও মালিকানা নির্ধারণে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোরালো দাবি জানান।

সংবাদ সম্মেলনে রাজবাড়ী জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।