ঢাকাবৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শিবচরে ডিবি পুলিশের ছদ্মবেশে ডাকাতি : গ্রেপ্তার ৪

Doinik Kumar
জানুয়ারি ১, ২০২৬ ৮:২১ অপরাহ্ণ
Link Copied!

104

নিজস্ব প্রতিবেদক, মাদারীপুর

মাদারীপুরের শিবচর উপজেলায় ভুয়া ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনায় সংঘবদ্ধ ডাকাতচক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় লুণ্ঠিত তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কারসহ ডাকাতির কাজে ব্যবহৃত ভুয়া নম্বরপ্লেট ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান শিবচর সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. সালাহ উদ্দিন কাদের।

গ্রেপ্তাররা হলেন সাভারের হেমায়েতপুর এলাকার কামাল হোসেনের ছেলে পারভেজ হোসেন (৩০), গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার ধাপাডাঙ্গা গ্রামের হায়দার আলীর ছেলে আল আমিন (৩৬), নীলফামারি জেলার ডোমার উপজেলার আদর্শগ্রাম এলাকার আব্দুল মান্নানের ছেলে জাকির ইসলাম (২৩) এবং সাভারের কুরগাও মাওদী ইসলামের ছেলে সবুজ হোসেন (৩৪)।

সংবাদ সম্মেলনে বলা হয়, গত বছরের ২১ নভেম্বর রাতে রাজধানী ঢাকা থেকে মাইক্রোবাস মেরামত করে শিবচরের শেখপুরে নিজ বাড়িতে ফিরছিলেন মো. সলেমান নামের এক ব্যবসায়ী। রাত ১টার দিকে গাড়িটি শিবচরের যাদুয়ারচর এলাকায় পৌঁছালে ১০-১২ জনের একটি ডাকাতচক্র ডিবি পুলিশ পরিচয়ে গাড়িটি আটকায়। পরে ব্যবসায়ী সলেমানকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে মাইক্রোবাসটি ছিনিয়ে নেয় ডাকাতদলের সদস্যরা। পাশাপাশি মারধর করে তাকে পাঁচ্চর এলাকা ফেলে যায়।

খবর পেয়ে ওই দিন রাতে ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগী সলেমান বাদী হয়ে শিবচর থানায় একটি মামলা করেন। পরে তথ্য-প্রযুক্তির সহায়তায় কুমিল্লা, কক্সবাজার ও সাভার এলাকায় অভিযান চালিয়ে আল আমিন, পারভেজ হোসেন, জাকির ইসলাম ও সবুজ হোসেনকে গ্রেপ্তার করা হয়। ওই সময় তাদের কাছ থেকে তিনটি মাইক্রোবাস ও একটি প্রাইভেট কার উদ্ধার করা হয়।

পাশাপাশি ডাকাতির কাজে ব্যবহৃত একাধিক গাড়ির ভুয়া নাম্বার প্লেট জব্দ করা হয়।

এ বিষয়ে সহকারী পুলিশ সুপার সালাহ উদ্দিন কাদের বলেন, ‘গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে তাদের জেলা আদালতে তোলা হয়েছে।’

তিনি আরো বলেন, ‘অপরাধ নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে এবং অপরাধ দমনে পুলিশ কঠোর অবস্থানে রয়েছে। জননিরাপত্তা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।