ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গোপালগঞ্জে ওয়ান শুটারগানসহ যুবক গ্রেপ্তার

Doinik Kumar
ডিসেম্বর ৩১, ২০২৫ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

38

নিজস্ব প্রতিবেদক, গোপালগঞ্জ

গোপালগঞ্জে গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে শরীফ তৌহিদুল হক (৪৮) নামে এক যুবককে একটি দেশীয় তৈরি ওয়ান শুটারগানসহ গ্রেপ্তার করেছে।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) রাত ৯টার দিকে গোপালগঞ্জ সদর উপজেলার মেরী গোপিনাথপুর এলাকার শরীফপাড়া থেকে তাকে অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া যুবক মেরী গোপিনাথপুর গ্রামের শরীফপাড়ার মৃত শরীফ আ. হকের ছেলে।

জেলা গোয়েন্দা পুলিশের এসআই মো. ফারুক আলম জানান, আমাদের কাছে গোপন সংবাদ ছিল শরীফ তৌহিদুল হকের কাছে অবৈধ অস্ত্র রয়েছে।

এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে দেশীয় তৈরি লোহার ওয়ান শুটারগান উদ্ধার করা হয়। অস্ত্রটির বাঁট ও ব্যারেলের দৈর্ঘ্য আনুমানিক ৯ ইঞ্চি। এই অবৈধ অস্ত্রটির বাজারমূল্য প্রায় ৫০ হাজার টাকা বলে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে গোপালগঞ্জ সদর থানায় মামলা দায়েরের পর আজ বুধবার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।