ঢাকাবুধবার , ৩১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে ব্যবসায়ীকে পিটিয়ে জখম: থানায় অভিযোগ

Doinik Kumar
ডিসেম্বর ৩১, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ
Link Copied!

97

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন

ফরিদপুরের চরভদ্রাসনে চাঁদা না পেয়ে শেখ ফজল (৪২) নামের এক ফল ব্যবসায়ীকে পিটিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। গত মঙ্গলবার বিকেলে উপজেলার গাজীরটেক ইউনিয়নের চরহাজীগঞ্জ বাজারে এ ঘটনা ঘটে। আহত ব্যবসায়ী বর্তমানে চরভদ্রাসন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

আহত শেখ ফজল চরসুলতানপুর গ্রামের বাসিন্দা। তিনি চরহাজীগঞ্জ বাজারে ফলের ব্যবসার পাশাপাশি সিঙ্গারা-পুরি বিক্রি করেন। এ ঘটনায় তার স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে চরভদ্রাসন থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, পার্শ্ববর্তী চর অযোধ্যা গ্রামের ফকু খালাসী (৩০) ও বেপারী ডাঙ্গী গ্রামের গিয়াস বেপারী (২৬) দীর্ঘদিন ধরে ওই ব্যবসায়ীর কাছে দৈনিক ৫০০ টাকা হারে চাঁদা দাবি করে আসছিল। ঘটনার দিন মঙ্গলবার সকাল ১০টার দিকে অভিযুক্তরা দোকানে গিয়ে চাঁদা চাইলে ফজল তা দিতে অস্বীকার করেন। এতে ক্ষিপ্ত হয়ে তারা তাকে গালিগালাজ ও চড়-থাপ্পড় দিয়ে চলে যায়।

পরবর্তীতে একই দিন বিকেল ৩টার দিকে অভিযুক্তরা পুনরায় দোকানে চড়াও হয়। চাঁদা না পেয়ে তারা এসএস পাইপ দিয়ে ফজলকে এলোপাতাড়ি পেটাতে থাকে। এতে তার মাথা ও হাত ফেটে রক্তাক্ত জখম হয়। এ সময় ব্যবসায়ীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

তবে ঘটনার বিষয়ে ভিন্ন তথ্য দিয়েছেন চরভদ্রাসন থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন। বুধবার বিকেলে তিনি জানান, “প্রাথমিক তদন্তে আমরা চাঁদাবাজির কোনো প্রমাণ পাইনি। মূলত দোকানের সিঙ্গারা-পুরি প্যাকেট করাকে কেন্দ্র করে তুচ্ছ ঘটনার জেরে ওই ব্যবসায়ীকে মারধর করা হয়েছে।”

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।