ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় ফ্রি মেডিকেল ক্যাম্পে সেবা পেলেন হাজারো মানুষ

Doinik Kumar
ডিসেম্বর ২১, ২০২৫ ৬:০০ অপরাহ্ণ
Link Copied!

30

ফরিদপুরের ভাঙ্গায় কেন্দ্রীয় কৃষকদলের সাধারণ সম্পাদক ও ফরিদপুর–৪ আসনের বিএনপি মনোনীত প্রার্থী শহিদুল ইসলাম বাবুলের উদ্যোগে ফ্রি স্বাস্থ্য সেবা ও বিনামূল্যে রোগীদের স্বাস্থ্য সেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) সকাল থেকে উপজেলার মালিগ্রাম ইউনিয়নে দিনব্যাপী এই কর্মসূচি চলে।

মেডিকেল ক্যাম্প ও স্থানীয় সূত্রে জানা যায়, সারাদিনে চিকিৎসকরা ৩ হাজার ১৭২ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা এবং প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছেন। এই কার্যক্রমে প্রায় ৪ লাখ টাকার ওষুধ সরবরাহ করা হয়।

রোগীরা জানান, ডাক্তারদের আন্তরিকতায় তারা মুগ্ধ। এ ধরনের উদ্যোগে ভোগান্তি অনেক কমেছে এবং নিজেদের এলাকার দোরগোড়ায় চিকিৎসা সেবা পাওয়ায় উপকৃত হয়েছেন দরিদ্র জনগোষ্ঠী। এসময় রোগীরা চিকিৎসাসেবায় অংশ নেওয়া ঢাকা থেকে আগত চিকিৎসক দল এবং সেবা নিতে আসা সাধারণ মানুষদের প্রতি রোগীরা আন্তরিক কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেন।

এ বিষয়ে শহিদুল ইসলাম বাবুল বলেন, আমি আগেও কয়েক দফায় বিনামূল্যে চক্ষু ক্যাম্প, নিজ খরচে ঢাকা থেকে রোগীদের চোখের ছানি অপারেশন (লেন্সসহ) কর্মসূচি পরিচালনা করেছি এবং বেশ কয়েকটি ক্যাম্প এখনও চলমান রয়েছে।

তিনি আরো বলেন, আজকের এই প্রোগ্রাম শুধু রাজনৈতিক প্রচার নয়, সাধারণ গরিব, অসহায় ও দরিদ্র মানুষের সেবা দেওয়াই মূল লক্ষ। সামনের দিনগুলোতেও এ ধরনের সামাজিক কার্যক্রম চলমান থাকবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।