ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Doinik Kumar
ডিসেম্বর ২১, ২০২৫ ৫:৫৬ অপরাহ্ণ
Link Copied!

37

ফরিদপুরের সালথায় মো. শাওন কাজী (৩০) নামে নিষিদ্ধ ছাত্রলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।

শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে সালথা থানা পুলিশ। গ্রেপ্তার শাওন কাজী সালথা উপজেলা ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক। তিনি ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে।

সালথা থানার পরিদর্শক (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল বলেন, বিএনপির কেন্দ্রীয় নেতা শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন নিষিদ্ধ ছাত্রলীগ নেতা শাওন কাজী। তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিল। শনিবার গোপন সংবাদের ভিত্তি ফুলবাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।

২০১৮ সালে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ২৬ ডিসেম্বর সালথা কলেজ মাঠে শামা ওবায়েদের পক্ষে একটি জনসভার আয়োজন করে স্থানীয় বিএনপি। ওই জনসভায় হামলা চালায় স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা। এ সময় শামা ওবায়েদের গাড়িও ভাঙচুর করা হয়। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর শামা ওবায়েদের গাড়ি ভাঙচুরের ওই ঘটনায় স্থানীয় আওয়ামী লীগের ৮২ নেতাকর্মীর নাম উল্লেখ করে অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করে সালথা থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা দায়ের করেন সালথা উপজেলা বিএনপির সদস্য আব্দুর রব মাতুব্বর। ওই মামলায় আসামি করা হয় শাওন কাজীকে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।