ঢাকারবিবার , ২১ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মুকসুদপুরে আওয়ামী লীগ নেতার বাড়িতে আগুন

Doinik Kumar
ডিসেম্বর ২১, ২০২৫ ৫:৫০ অপরাহ্ণ
Link Copied!

29

গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাব্বির খানের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

আজ রবিবার (২১ ডিসেম্বর) ভোরে মুকসুদপুর উপজেলার খান্দারপাড় ইউনিয়নের বেজড়া গ্রামে অবস্থিত সাব্বির খানের বাড়িতে এ আগুন দেওয়ার ঘটনা ঘটে। তবে  বাড়িটি তালাবদ্ধ থাকায় কেউ হতাহত হয়নি।

সাব্বির খান খান্দারপাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এবং আওয়ামী লীগ নেতা ও গোপালগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য কর্নেল (অব.) মুহাম্মদ ফারুক খানের চাচাতো ভাই।

স্থানীয়রা জানায়, ভোরে কে বা কারা সাব্বির খানের বাড়িতে আগুন দিয়ে পালিয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে এসে আগুন নেভান।

মুকসুদপুর ফায়ার সার্ভিসের লিডার ওয়েদুজ্জামান খান বিষয়টি নিশ্চিত করে বলেন, আজ (রবিবার) দুপুর ১২টা ২০ মিনিটে ফোনে খবর পেয়ে মুকসুদপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তাঁরা এলাকাবাসীর সহায়তায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।

তবে তার আগেই ঘরে থাকা আসবাবপত্রসহ সমস্ত মালামাল পুড়ে যায়। কীভাবে আগুন লেগেছে তা তদন্ত করে দেখো হচ্ছে। একইসঙ্গে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরুপন  করা হচ্ছে।

এ ব্যাপারে মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন বলেন, ফায়ার সার্ভিসের মাধ্যমে বিষয়টি জানার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

গত বছরের ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর সাব্বির খান পলাতক থাকায় তাঁর বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।