রাজবাড়ীতে সেনা পাবলিক স্কুল এন্ড কলেজের ভিত্তিপ্রস্তর উদ্বোধন
নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী রাজবাড়ীর কালুখালীতে নবনির্মিত 'সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ'-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। বুধবার বেলা ১১টায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল জে এম ইমমাদুল ইসলাম। ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জিওসি মেজর জেনারেল জে এম ইমমাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে উচ্চমাধ্যমিক স্তর চালু করা হবে।সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে জমি ক্রয়সহ এই প্রকল্পের বর্তমান পর্যায় পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, তিনি তাদের সকলকে ধন্যবাদ জানান।তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটি রাজবাড়ী...
39
নিজস্ব প্রতিবেদক,রাজবাড়ী
রাজবাড়ীর কালুখালীতে নবনির্মিত ‘সেনা পাবলিক স্কুল এন্ড কলেজ’-এর শুভ ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলার রতনদিয়া ইউনিয়নের মালিয়াট গ্রামে এক অনুষ্ঠানের মাধ্যমে এই শিক্ষা প্রতিষ্ঠানের ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ সেনাবাহিনীর ৫৫ পদাতিক ডিভিশন ও যশোর এরিয়া কমান্ডার জিওসি মেজর জেনারেল জে এম ইমমাদুল ইসলাম।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে জিওসি মেজর জেনারেল জে এম ইমমাদুল ইসলাম জানান, প্রাথমিকভাবে এই প্রতিষ্ঠানে ষষ্ঠ থেকে দশম শ্রেণী পর্যন্ত শিক্ষা কার্যক্রম শুরু হবে এবং পর্যায়ক্রমে উচ্চমাধ্যমিক স্তর চালু করা হবে।সেনাবাহিনীর নিজস্ব অর্থায়নে জমি ক্রয়সহ এই প্রকল্পের বর্তমান পর্যায় পর্যন্ত যারা সহযোগিতা করেছেন, তিনি তাদের সকলকে ধন্যবাদ জানান।তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটি রাজবাড়ী জেলার শিক্ষার গুণগত মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
উদ্বোধনী অনুষ্ঠানে ৫৫ বিগ্রেড আর্টিলারি কমান্ডার বিগ্রেডিয়ার জেনারেল সরদার ইশতিয়াক আহম্মেদ, রাজবাড়ীর জেলা প্রশাসক সুলতানা আক্তার ও কালুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেজবাহ উদ্দিন উপস্থিত ছিলেন।এছাড়াও পাংশা সার্কেলের এএসপি দেবব্রত সরকার, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সামস্ সাদাত মাহমুদ উল্লাহ, কালুখালী থানার অফিসার ইনচার্জ মোশারফ হোসেন এবং রতনদিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল কাশেম মন্ডলসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিবর্গ অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।