ঢাকাশনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

দৌলত‌দিয়ায় বন্ধ ৭ নম্বর‌ ফেরিঘাট, সচল ৩ ও ৪ নম্বর

Doinik Kumar
ডিসেম্বর ১৩, ২০২৫ ৫:৩৯ অপরাহ্ণ
Link Copied!

32

নিজস্ব প্রতিবেদক, রাজবাড়ী

নাব্য সংক‌ট নিরস‌নে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় বন্ধ র‌য়েছে রাজবাড়ী দৌলত‌দিয়ার সব‌চে‌য়ে গুরুত্বপূর্ণ ৭ নম্বর ফে‌রিঘাট।

শ‌নিবার (১৩ ডিসেম্বর) সকাল ৯টা থে‌কে ঘাট‌টি দি‌য়ে যানবাহন পারাপার বন্ধ ক‌রে দেয় কর্তৃপক্ষ।

এদিকে ৭ নম্বর ঘাট‌টি বন্ধ থাক‌লেও সচল র‌য়েছে ৩ ও ৪ নম্বর ফে‌রি ঘাট। ফ‌লে নদীপাড়ে যানবাহ‌নের কোনো সি‌রিয়াল নেই।

জানা ‌গে‌ছে, দৌলতদিয়া ঘাট দে‌শের গুরুত্বপূর্ণ এক‌টি ঘাট। এখা‌নে ৭‌টি ঘাট থাক‌লেও সচল র‌য়ে‌ছে ৩‌টি। সম্প্রতি নদী‌র পা‌নির ক‌মে যাওয়ায় বি‌ভিন্ন স্থা‌নে দেখা দি‌য়েছে নাব‌্য সংকট। যার কার‌ণে ব‌্যাহত হ‌চ্ছে ফে‌রি চালাচল।

বিআইড‌ব্লিউটি‌সি দৌলত‌দিয়া ঘাট ব‌্যবস্থাপক মোহাম্মদ সালাহউদ্দিন জানান, ৭ নম্বর ঘা‌টের অভিমু‌খে ড্রেজিং কার্যক্রম শুরু হওয়ায় সকাল ৯টা থে‌কে ৭ নম্বর ফে‌রি ঘাট‌টি সাম‌য়িকভা‌বে বন্ধ র‌য়ে‌ছে। ত‌বে যানবাহন পারাপা‌রে অন‌্য দুইটি ঘাট সচল আছে। যানবাহ‌নের চাপ না থাকায় দৌলতদিয়ায় কোনো সি‌রিয়াল নেই। বতর্মা‌নে ১২‌টি ফে‌রি দি‌য়ে যানবাহন পারাপার করা হ‌চ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।