ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ৫০০ শিক্ষকের প্রতিজ্ঞা: ‘বদলে দেবো শিক্ষাব্যবস্থা’

Doinik Kumar
নভেম্বর ৩০, ২০২৫ ১০:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

96
নিজস্ব প্রতিবেদক
শিক্ষাব্যবস্থার সামগ্রিক মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকাকেই সবচেয়ে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে ফরিদপুরে আয়োজিত এক সেমিনারে।
গতকাল শনিবার ফরিদপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে ‘শিক্ষাব্যবস্থার মানোন্নয়নে শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।
ফরিদপুর সাহিত্য পরিষদ এবং জেলা প্রশাসন ও বৃহত্তর ফরিদপুর বেসরকারি স্কুল সমন্বয় পরিষদের যৌথ উদ্যোগে আয়োজিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান মো. আবদুল মোমেন এবং মাউশির মহাপরিচালক বিএম আব্দুল হান্নান।
ফরিদপুরের জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠিত এই সেমিনারে মূল প্রবন্ধ পাঠ করেন মৃধা রেজাউল। সেমিনারে যশোর শিক্ষা বোর্ডের প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক এবিএম সাত্তার সহ অন্যান্য শিক্ষাবিদ ও বিশেষজ্ঞরা শিক্ষাব্যবস্থা পরিচালনা এবং আধুনিকায়নে শিক্ষকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির ওপর জোর দেন। এ সময় ফরিদপুরসহ পাঁচটি জেলার পাঁচ শতাধিক শিক্ষক অংশগ্রহণ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।