ঢাকারবিবার , ৩০ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফুলেল শুভেচ্ছায় সিক্ত এসপি আব্দুল জলিল: ফরিদপুর প্রেসক্লাবে আবেগঘন বিদায় অনুষ্ঠান

Doinik Kumar
নভেম্বর ৩০, ২০২৫ ১০:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

95
এস এম রিমেল
বদলিজনিত কারণে ফরিদপুরের বিদায়ী পুলিশ সুপার (এসপি) মো. আব্দুল জলিলকে সংবর্ধনা দিয়েছে ফরিদপুর প্রেসক্লাব।  শনিবার (২৯ নভেম্বর) রাতে প্রেসক্লাবের মরহুম অ্যাডভোকেট শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে এক অনুষ্ঠানে তাঁকে এই বিদায় সংবর্ধনা প্রদান করা হয়।
ফরিদপুর প্রেসক্লাব সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মাহবুব হোসেন পিয়ালের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসপি মো. আব্দুল জলিল।
আলোচনা সভায় বক্তারা পুলিশ সুপার হিসেবে তাঁর দায়িত্ব পালনকালীন সময়ের বিভিন্ন ইতিবাচক দিক তুলে ধরেন এবং তাঁর কর্মকাণ্ডের ভূয়সী প্রশংসা করেন। বিশেষ করে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার জন্য ফরিদপুর প্রেসক্লাব তাঁর প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে এবং আগামী দিনে তাঁর সার্বিক সাফল্য কামনা করে।
সংবর্ধনার জবাবে পুলিশ সুপার মো. আব্দুল জলিল তাঁর কার্যকালে সাংবাদিকদের কাছ থেকে পাওয়া সর্বাত্মক সহযোগিতার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। এর আগে প্রেসক্লাবের পক্ষ থেকে তাঁকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এ সময় প্রেসক্লাবের সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার  সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।