ঢাকাবৃহস্পতিবার , ২৭ নভেম্বর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

চরভদ্রাসনে এক ভূঞা ম্যাজিষ্ট্রেট গ্রেফতার ১৫ দিনের দন্ড

Doinik Kumar
নভেম্বর ২৭, ২০২৫ ৫:১৭ অপরাহ্ণ
Link Copied!

41

নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন

ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা সদর ইউনিয়নের মৌলভীরচর বাজারে প্রতারনা কালে বৃহস্পতিবার দুপুরে এক ভূঞা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতার করে ১৫ দিনের জেল দিয়েছেন ভ্রাম্যমান আদালত। উপজেলা সহকারী কশিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট যায়েদ হোসাইনের নেতৃত্বে অভিযান চালিয়ে উক্ত ভূঞা ম্যাজিষ্ট্রেটকে গ্রেফতারের পর দন্ড দেওয়া হয়।

অভিযানের অন্যরা হলেন-চরভদ্রাসন থানার এসআই গোলাম হোসেন ও মোবাইল কোর্ট পেশকার রাসেল মুন্সি প্রমূখ। আর দন্ড প্রাপ্ত ভূঞা ম্যাজিষ্ট্রেট হচ্ছে রাজবাড়ী জেলার পাংশা উপজেলার নারায়নপুর গ্রামের মৃত মুন্সি আকবর আলীর ছেলে শাহরিয়ার জাহান (৪৫)। তাকে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৯ ধারায় ১৫ দিনের জেল দেন ভ্রাম্যমান আদালত।

জানা যায়, ঘটনার দিন উক্ত ভূঞা ম্যাজিষ্ট্রেট শাহরিয়ার জাহান উপজেলার মৌলভীরচর বাজারের সুব্রত জুয়েলার্সে ঢুকে নিজেকের ডিসি অফিসের ম্যাজিষ্ট্রেট বলে আত্ন পরিচয় দেয়। এ সময় তিনি স্বর্ণের দোকানের লকাড় খুলার হুকুম দিয়ে বিভিন্ন অলংকার যাচাই করার ভান করেন।

কিন্ত বাজারের উপস্থিত লোকজন ম্যাজিষ্ট্রেট পরিচয়দানকারীর গতিবিধি দেখে সন্দেহ করেন। পরে স্থানীয়রা প্রশাসনে খবর দেন। এ খবর পেয়ে উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও সংশ্লিষ্ট প্রশাসন উক্ত বাজারে দ্রুত ছুটে যান এবং মোবাইল কোর্ট পরিচালনা করে ভূঞা ম্যাজিষ্ট্রেটকে ১৫ দিনের জেল দেন। একই দিন ভূঞা ম্যাজিষ্ট্রেটকে জেলা কারাগারে পাঠানো হয়েছে বলে জানা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।