ঢাকাসোমবার , ২০ অক্টোবর ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ, হোটেলকে ২ লাখ টাকা জরিমানা

Doinik Kumar
অক্টোবর ২০, ২০২৫ ৮:১১ অপরাহ্ণ
Link Copied!

52

নিজস্ব প্রতিবেদক, সদরপুর

ফরিদপুরের সদরপুরে মেয়াদোত্তীর্ণ পণ্য, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা এবং অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্টকে দুই লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার (২০ অক্টোবর) সকাল ১১টায় সদরপুর কলেজ মোড় এলাকায় এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা।

উপজেলা প্রশাসন সূত্র জানায়, আজ সোমবার সকাল ১১টার দিকে সদরপুর কলেজ মোড় এলাকার মমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট নামক খাবার হোটেলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে পচা ও বাসি খাবার বিক্রি, অপরিচ্ছন্ন রান্নাঘর, ফ্রিজে মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ করার দায়ে হোটেল মালিককে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২ লাখ টাকা জরিমানা করেন।

এ সময় সদরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুবানা তানজিন, স্যানিটারি ইন্সপেক্টর (ভারপ্রাপ্ত) মো. তোফাজ্জেল হোসেনসহ উপজেলা প্রশাসনের কর্মচারীরা উপস্থিত ছিলেন।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিয়া সুলতানা বলেন, ‘অভিযান পরিচালনাকালে নিরাপদ খাদ্য আইনে মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া, পচা-বাসি খাবার ফ্রিজে সংরক্ষণ করা, অসাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার দ্রব্য তৈরির অপরাধে মমিন হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মালিককে ২ লক্ষ টাকা জরিমানা আরোপ ও আদায় করা হয়।’

তিনি আরো বলেন, ‘অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ পুনরায় এই ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। উপজেলার খাবার হোটেলগুলোতে প্রশাসন নিয়মিত অভিযান পরিচালনা করবে।

কেউ অস্বাস্থ্যকর পরিবেশ খাবার বিক্রি করার চেষ্টা করলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।