ভাঙ্গায় পরিত্যক্ত ঘর থেকে তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিজস্ব প্রতিবেদক, ভাঙ্গা ফরিদপুরের ভাঙ্গায় একটি পরিত্যক্ত ঘর থেকে পিয়াস শেখ (১৬) নামে এক তরুণের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর) ভোরে পৌরসভার ৩নং ওয়ার্ডের চন্ডিদাসদি গ্রামে মরদেহটি পাওয়া যায়। নিহত পিয়াস ওই গ্রামের ফেরদাউস শেখের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল থেকে নিখোঁজ ছিলেন পিয়াস। রোববার গভীর রাতে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা টিনশেড ঘরে গিয়ে মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তা উদ্ধার করে। মরদেহের পাশে একটি বাঁশের ধর্ণায় গামছা ঝুলছিল এবং পাশে একটি প্লাস্টিকের চেয়ার পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চেয়ার ব্যবহার করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তিনি।...
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।