নিজস্ব প্রতিবেদক, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা কনফারেন্স রুমে মঙ্গলবার সকাল ১১টায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা আগষ্ট, ২০২৫খ্রি. অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ও সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মনিরা খাতুন। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) যাবেদ হোসাইন ও থানা অফিসার ইনচার্জ রোজিউল্লাহ খান সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
সভায় অন্যান্যর মধ্যে বক্তব্য দেন, ইউপি চেয়ারম্যান মোঃ ইয়াকুব আলী, জাহাঙ্গীর কবির বেপারী, মোঃ বদরুজ্জামান মৃধা, সাংবাদিক আবুল কালাম ও মোঃ লিয়াকত আলী লাভলু প্রমূখ। সভায় উপজেলায় চুরি, ডাকাতি, মাদক ইভটিজিং ও বখাটেপনা রোধকল্পে আলোচনা হয়। এছাড়া সম্প্রতী টানা বৃষ্টিতে উপজেলার বিভিন্ন রাস্তাঘাট বিধ্বস্ত হওয়ায় তা মেরামত কল্পে বালু ও মাটি সরবরাহ নিয়েও সভায় বিশদ আলোচনা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
