ঢাকাবুধবার , ২০ আগস্ট ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে মাদকসেবনকারী দুই যুবকের কারাদণ্ড ও অর্থদ

Doinik Kumar
আগস্ট ২০, ২০২৫ ৮:৩৩ অপরাহ্ণ
Link Copied!

44

নিজস্ব প্রতিবেদক,আলফাডাঙ্গা

ফরিদপুরের আলফাডাঙ্গায় টিটোল মল্লিক (৩৭) ও মেহেদী হাসান (২৬) নামে দুই মাদকসেবনকারী যুবককে ভ্রাম্যমাণ আদালত কারাদণ্ড দিয়েছেন।

এছাড়া, একজনকে ৫০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে দুই মাস বিনাশ্রম কারাদণ্ড এবং অন্যজনকে ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে এক মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

বুধবার বিকেলে উপজেলার হেলেঞ্চাহাটি গ্রামে এই অভিযান চালান উপজেলা সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং পুলিশ সদস্যরা।

আদালত সূত্রে জানা গেছে, টিটোল মল্লিক উপজেলার হেলেঞ্চাহাটি গ্রামের আতিয়ার মল্লিকের ছেলে, আর মেহেদী হাসান একই গ্রামের আতিয়ার রহমানের ছেলে। তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবার ও সেবন করে আসছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের মাদকসেবন অবস্থায় আটক করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট এ কে এম রায়হানুর রহমান বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, দুই যুবকের স্বীকারোক্তির প্রেক্ষিতে তাদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।