নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর ফরিদপুর জেলার সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন। বুধবার সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়। পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল তার হাতে ক্রেস্ট তুলে দেন। এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব, সাদিক আহমেদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা। জানা গেছে, মো. আতাউর রহমানকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে তার সামগ্রিক কর্মতৎপরতা...
46
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর জেলার সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান জেলার শ্রেষ্ঠ ওসি হিসেবে নির্বাচিত হয়েছেন।
বুধবার সকালে ফরিদপুর পুলিশ লাইন্সের শহীদ ছালাম সভাকক্ষে অনুষ্ঠিত মাসিক কল্যাণ সভায় তাকে এ স্বীকৃতি দেওয়া হয়।
পরে ফরিদপুরের পুলিশ সুপার মো. আব্দুল জলিল তার হাতে ক্রেস্ট তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. শামছুল আজম, অতিরিক্ত পুলিশ সুপার (ভাঙ্গা সার্কেল) মো. আসিফ ইকবাল, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আজমীর হোসেন, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার এস এম ফজলে রাব্বী রাজিব, সাদিক আহমেদসহ পুলিশের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তারা।
জানা গেছে, মো. আতাউর রহমানকে এই স্বীকৃতি দেওয়া হয়েছে তার সামগ্রিক কর্মতৎপরতা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি সমুন্নত রাখতে অনন্য অবদানের জন্য। তার এ সাফল্যে জেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ শুভেচ্ছা জানিয়েছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।