ঢাকারবিবার , ২২ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোচাগঞ্জ থানা পুলিশের সফল অভিযান: ট্যাপেন্ডাটলসহ মাদক কারবারি গ্রেফতার

Doinik Kumar
জুন ২২, ২০২৫ ৮:৫৫ পূর্বাহ্ণ
Link Copied!

30

খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর

দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানা পুলিশ মাদকবিরোধী অভিযানে আবারও গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। ২১ জুন শনিবার ৩নং মুশিদহাট ইউনিয়নের শংখচুড়া গ্রামে অভিযান চালিয়ে ৪৮ পিস নিষিদ্ধ ট্যাপেন্ডাটল ট্যাবলেটসহ একজন মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত ব্যক্তি চন্দন রায় (৩০), পিতা পরেশ @ গলিমোহন, সাং শংখচুড়া, থানা বোচাগঞ্জ, জেলা দিনাজপুর। তাকে জনৈক প্রবাসী রানী (স্বামী মৃত কহলু)-এর বাড়ির সামনের পাকা রাস্তা থেকে আটক করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রদীপ এর নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সার্বিক তত্ত্বাবধান করেন বোচাগঞ্জ থানার সেকেন্ড অফিসার এসআই ওয়াসিম এবং থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদ হাসান সরকার।

আটকের সময় চন্দন রায়ের কাছ থেকে ৪৮ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধার করা হয়, যা দেশের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিষিদ্ধ। এ বিষয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

ওসি জাহিদ হাসান সরকার জানান, “মাদকের বিরুদ্ধে বোচাগঞ্জ থানা পুলিশ সর্বদা কঠোর অবস্থানে রয়েছে। সমাজ থেকে মাদক নির্মূলে আমাদের এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে।”

স্থানীয় এলাকাবাসী এই অভিযানকে স্বাগত জানিয়ে বোচাগঞ্জ থানা পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।