ঢাকাবৃহস্পতিবার , ১৯ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শেখ হাসিনাতেই আস্থা” লেখা লিফলেট বিতরণ, নিষিদ্ধ সংগঠনের সভাপতি গ্রেপ্তার

Doinik Kumar
জুন ১৯, ২০২৫ ১:২৮ অপরাহ্ণ
Link Copied!

27

নিজস্ব প্রতিবেদক, সদরপুর

“শেখ হাসিনাতেই আস্থা” লেখা লিফলেট বিতরণ ও সরকার বিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ফরিদপুরের সদরপুর উপজেলা শাখার সভাপতি মশিউর রহমান মিমকে (৩০) গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ জুন) রাত ১১টায় উপজেলার আকোটের চর ইউনিয়নের মনিকোঠা বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সুত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি উপজেলার চর বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজারে “শেখ হাসিনাতেই আস্থা” লেখা সম্বলিত লিফলেট বিতরণের ঘটনায় মিম জড়িত ছিল। ওই ঘটনার পর সে দীর্ঘদিন আত্মগোপনে থাকে। মঙ্গলবার (১৭ জুন) রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে সদরপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে সদরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান জানান, নিষিদ্ধ সংগঠনের সভাপতি মশিউর রহমান মিম সরকার বিরোধী বিভিন্ন কর্মকান্ড ও শেখ হাসিনাতেই আস্থা লেখা লিফলেট বিতরণের সাথে সম্পৃক্ত। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।