ঢাকামঙ্গলবার , ৩ জুন ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সদরপুরে অশ্লীল আচরণের দায়ে সাংবাদিককে বয়কট

Doinik Kumar
জুন ৩, ২০২৫ ৯:২৫ পূর্বাহ্ণ
Link Copied!

40

নিজস্ব প্রতিবেদক, সদরপুর

সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি:
ফরিদপুরের সদরপুর উপজেলার সিনিয়র সাংবাদিক ও নির্বাহী কর্মকর্তা সাথে অশ্লীল আচরন করার দায়ে দৈনিক কালেরকন্ঠের (সদরপুর-চরভদ্রাসন) প্রতিনিধি শিশির খাঁনকে বয়কট করেছে স্থানীয় সাংবাদিক মহল। সোমবার (২ জুন) সকাল ১১টায় উপজেলায় শিল্পকলা একাডেমিতে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের এক জরুরী সভায় এ ঘোষণা দেয়া হয়। এ ছাড়াও সদরপুর উপজেলা ডিজিটাল প্রেসক্লাব থেকে তাঁর সদস্য পদ বাতিল করা হয়।
জানা যায়, অভিযুুক্ত শিশির খাঁন সিনিয়র সাংবাদিকদের সাথে অসাধ আচরন, হুমকি-ধামকি, অশ্লীল ভাষা ব্যবহার করে। এ ছাড়া সম্প্রতি উপজেলা নির্বাহী অফিসারের সাথে অশালীন আচরন ও তাকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।
এ বিষয়ে দৈনিক দিনকাল পত্রিকার উপজেলা প্রতিনিধি ও সদরপুর প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ সাঈদুর রহমান লাবলু বলেন, এ ধরনের হলুদ সাংবাদিককে বয়কটের মাধ্যমে উপজেলার সাংবাদিক মহল কলঙ্ক মুক্ত হল। বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তরকে বয়কট সাংবাদিক শিশিরকে তথ্য আদান প্রদানসহ সব ধরণের সহযোগীতা না করার আহŸান জানান।
দৈনিক মানবজমিন পত্রিকার প্রতিনিধি শিমুল তালুকদার বলেন, এ ধরনের সাংবাদিকদের প্রশ্রয় না দেয়ার জন্য সবাইকে আহŸান জানাই।
সদরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানা অভিযোগ করে বলেন, শিশির খান আমার হোয়াটসটসঅ্যাপে কিছুদিন যাবত সময়-অসময় অপ্রীতিকর মেসেজ দিয়ে আসছিল এবং বিভিন্ন বিষয় নিয়ে নিউজ করে আমাকে হয়রানি করার হুমকি দেন।
সদরপুর প্রেসক্লাবের সভাপতি কাজী খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত ছিলেন, দৈনিক সমকালের প্রতিনিধি মো: সাব্বির হাসান, দৈনিক আমাদের সময়ের প্রতিনিধি প্রভাত কুমার সাহা, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আবুল বাশার মিয়া, দৈনিক মানবজমিনের প্রতিনিধি শিমুল তালুকদার, দৈনিক দিনকালে প্রতিনিধি সাইদুর রহমান লাবলু, বাংলা টিভির প্রতিনিধি নুরুল ইসলামসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ।
সভা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বয়কটের রেজুলেশন কপি প্রদান করেন উপজেলার সাংবাদিক নেতৃবৃন্দরা।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।