ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

টেপাখোলায় বিদেশী পিস্তলসহ যুবক গ্রেফতার 

Doinik Kumar
মে ২৮, ২০২৫ ৯:৪৬ পূর্বাহ্ণ
Link Copied!

41
নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর
ফরিদপুর শহরের টেপাখোলা থেকে একটি বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড গুলি সহ সোহাগ মৃধা (৩৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার দিবাগত রাত ২টা ৩০ মিনিটের সময় দিকে শহরের  টেপাখোলা লেকপাড় এলাকা থেকে সোহাগ মৃধাকে আটক করে কোতয়ালি পুলিশ।
আটক সোহাগ মৃধা জেলার সদরপুর উপজেলার বাবুরচর কাচারীডাঙ্গি গ্রামের সহিদ মৃধার ছেলে।
এ ব্যাপারে কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদউজ্জামান দৈনিক কুমারকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত রাত আড়াই টার দিকে শহরের টেপাখোলা লেকপাড় এলাকায় এসআই ফাহিম ফয়সালের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা হয়। এ সময় সোহাগ মৃধার কাছ থেকে একটি বিদেশি ৭.৬৫ পিস্তল, একটি ম্যাগাজিন ও এক রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়।
এ বিষয়ে অস্ত্র আইনে মামলা সহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।