ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

শ্মশান বন্ধু কানু সেন অসুস্থ হাসপাতালে চিকিৎসাধীন

Doinik Kumar
মে ২৮, ২০২৫ ৯:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

41

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর

ফরিদপুরের শ্মশান বন্ধু খ্যাত আত্ম মানবতার পরম জন কানু সেনগুপ্ত (৮২) গুরুতর অসুস্থ। বার্ধক্য জনিত নানা রোগে আক্রান্ত কানু সেন মঙ্গলবার সকালে অসুস্থ হয়ে পড়লে তাকে ফরিদপুর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তিনি বর্তমানে হাসপাতালটির মেডিসিন বিভাগে চিকিৎসকের পরামর্শে চিকিৎসাধীন আছেন।
হাসপাতালেই তার সঙ্গে আলাপ করে জানা গেছে, সকালে অবস্থা খুবই খারাপ ছিল বিকেলের দিকে একটু উন্নতি হয়েছে।
ফরিদপুর শহরের ঝিলটুলি নিবাসী এই পরোপকারী মানুষটি সারা জীবন চিরকুমার থেকে জাতি ধর্ম বর্ণ শেষে সব মানুষের মধ্যে ভাতৃত্ববোধ আর সম্প্রীতি গেথে যাবার সংগ্রামে নিজেকে সমর্পণ করেছেন। তার সুস্থতা কামনা করেছেন ফরিদপুরের পতিতযশা ব্যক্তিবর্গ থেকে শুরু করে অসংখ্য জন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।