ঢাকাবুধবার , ২৮ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বালিয়াকান্দিতে বিশ্ব তামাক মুক্ত দিবস উপলক্ষে আলোচনা সভা

Doinik Kumar
মে ২৮, ২০২৫ ৯:৩৬ পূর্বাহ্ণ
Link Copied!

40

নিজস্ব প্রতিবেদক, বালিয়াকান্দি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রণে বেসরকারী সংগঠননকে সম্পৃক্তকরণ জরুরী শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়ন পরিষদ চত্বরে বাংলাদেশ তামাক বিরোধী জোট ও ওয়ার্ক ফর এ বেটার বাংলাদেশের সহযোগিতায় ও সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার আয়োজনে অনুষ্ঠিত হয়।
জঙ্গল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কল্লোল কুমার বসুর সভাপতিত্বে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, রাজবাড়ী জাহানারা বেগম ডিগ্রী কলেজের প্রভাষক সুজয় কুমার পাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জঙ্গল স্কুল অ্যান্ড কলের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) শশধর ঘোষ, মীর মোশাররফ হোসেন কলেজের অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সিদ্দিকুর রহমান।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, গ্রামীণ ব্যাংক জঙ্গল শাখার ম্যানেজার নিবারণ কুমার ঘোষ, জঙ্গল ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ ফিরোজ লস্কর প্রমুখ। অনুষ্ঠানে প্রবন্ধ উপস্থাপন করেন, সমন্বিত প্রমিলা মুক্তি প্রচেষ্টার পরিচালক মোকাররম হোসেন। এসময় অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ পরিষদের সদস্যবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা স্থায়িত্বশীল তামাক নিয়ন্ত্রয়নে সকল শ্রেণী-পেশার মানুষকে এগিয়ে আসতে বলেন। যার যার স্থান থেকে জঙ্গল ইউনিয়নের তামাক চাষ হ্রাসে কৃষকদের উদ্বুদ্ধ করতে কাজ করার আহবান জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।