নিজস্ব প্রতিবেদক ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ফরিদপুর মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার সকাল ১১টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ফরিদপুরের মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মেরিন কলেজের ছাত্ররা তাদের বক্তব্যে তিন দফা দাবির কথা তুলে ধরেন এবং অবিলম্বে এ দাবীগুলো পূরণের জন্য সরকারের নিকট আহ্বান জানান । দাবিগুলো হলো- (১) ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পাসকৃত শিক্ষার্থীদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমিগুলোতে ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের সুযোগ দিতে হবে। প্রশিক্ষণ শেষে সিডিসি প্রদান করে আন্তর্জাতিক জাহাজে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে। (২) সরকারি মেশিন ও ইঞ্জিন সম্পর্কিত...
46
নিজস্ব প্রতিবেদক
ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের ন্যায্য দাবি ও অধিকার আদায়ের লক্ষ্যে ফরিদপুর মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা মানববন্ধন করেছেন। গতকাল শনিবার সকাল ১১টায় ইনস্টিটিউট ক্যাম্পাসে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে অংশ নেয় ফরিদপুরের মেরিন ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। মেরিন কলেজের ছাত্ররা তাদের বক্তব্যে তিন দফা দাবির কথা তুলে ধরেন এবং অবিলম্বে এ দাবীগুলো পূরণের জন্য সরকারের নিকট আহ্বান জানান । দাবিগুলো হলো- (১) ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারিং পাসকৃত শিক্ষার্থীদের নৌপরিবহন মন্ত্রণালয়ের অধীন মেরিন একাডেমিগুলোতে ৬ মাসের প্রি-সি ট্রেনিংয়ের সুযোগ দিতে হবে। প্রশিক্ষণ শেষে সিডিসি প্রদান করে আন্তর্জাতিক জাহাজে ক্যাডেট ইঞ্জিনিয়ার হিসেবে চাকরির সুযোগ নিশ্চিত করতে হবে।
(২) সরকারি মেশিন ও ইঞ্জিন সম্পর্কিত সব ইন্ডাস্ট্রিয়াল সেক্টরে ডিপ্লোমা ইন মেরিন ইঞ্জিনিয়ারদের নিয়োগের ব্যবস্থা চালু করতে হবে। (৩) বিএমইটি’র অধীন সরকারি মেরিন ইনস্টিটিউট গুলোতে মেরিন ইঞ্জিনিয়ারিং পাসকৃতদের জুনিয়র ইন্সট্রাক্টর হিসেবে এবং টিটিসি গুলোতে সরাসরি ইন্সট্রাক্টর হিসেবে নিয়োগ দিতে হবে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।