খাঁন মোঃ আঃ মজিদ, দিনাজপুর
দিনাজপুর জেলার বোচাগঞ্জ থানাধীন নাফানগর ইউনিয়নের ফুটকিবাড়ি বাজার এলাকায় অভিযান চালিয়ে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল মঙ্গলবার (৬ মে) দুপুর ১টা ১০ মিনিটে এসআই (নিঃ) অসীম কুমার মোদকের নেতৃত্বে সঙ্গীয় অফিসার-ফোর্সসহ এ অভিযান পরিচালিত হয়। গোপন সংবাদের ভিত্তিতে ফুটকিবাড়ি বাজার সংলগ্ন রাজ্জাকের চায়ের দোকানের সামনে পাকা রাস্তার ওপর অবস্থানকালে দুই সন্দেহভাজন ব্যক্তিকে তল্লাশি করে তাদের কাছ থেকে মদ উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলেন:
মোঃ দুলাল হোসেন (৩৮), পিতা-মৃত দবির @ গদা, সাং–পারপূগী, ঠাকুরগাঁও সদর এবং মোঃ আবু তাহের (৪০), পিতা-মৃত রফিকুল ইসলাম, সাং–মধ্য পারপূগী, ঠাকুরগাঁও সদর।
অভিযানের সময় আসামিদের কাছ থেকে ৫০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ ও একটি ব্যাটারি চালিত অটো চার্জার উদ্ধার করা হয়। উপস্থিত সাক্ষীদের স্বাক্ষরের ভিত্তিতে আলামত জব্দ করা হয়।
এ ঘটনায় এসআই অসীম কুমার মোদক বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ)/৩৮ ধারায় বোচাগঞ্জ থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন। মামলাটি বোচাগঞ্জ থানার এফআইআর নং-১, জি.আর নং-৫০/২০২৫ হিসেবে রুজু হয়েছে। মামলার তদন্ত করছেন এসআই (নিঃ) মোঃ মাসউদ রানা।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান চলমান থাকবে এবং এ বিষয়ে এলাকাবাসীর সহযোগিতা কামনা করা হয়েছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
