ঢাকাবুধবার , ৭ মে ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. ক্যারিয়ার
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. টপ নিউজ
  8. ধর্ম
  9. পর্যটন
  10. বিনোদন
  11. রাজনীতি
  12. লিড নিউজ
  13. শিক্ষা
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে মাটি ব্যবসায়ীকে এক লাখ টাকা জরিমানা

Doinik Kumar
মে ৭, ২০২৫ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক, বোয়ালারী

ফরিদপুরের বোয়ালমারীতে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৫ মে) বিকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী এ জরিমানা করেন।
আদালত সূত্রে জানা যায়, উপজেলার সদর ইউনিয়নের বারখাদিয়া গ্রামে মো. আবুল কালাম (৫৫) ফসলি জমি থেকে বেকু দিয়ে মাটি কেটে ইটভাটা সহ বিভিন্ন জায়গায় ভরাট কাজে বিক্রি করছে। সোমবার বিকালে খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী সরজমিনে পৌঁছে আদালত বসিয়ে বালুমহল ও মাটি ব্যবস্থাপনা আইনে মো: আবুল কালামকে ১ লক্ষ টাকা জরিমানা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হাসান চৌধুরী বলেন, ফসলি জমি থেকে বেকু দিয়ে অবৈধভাবে মাটি কাটার অপরাধে এক লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। অভিযান অব্যাহত রয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।