ঢাকাসোমবার , ১৭ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১৫ বছরে একজনই ২৩৫ বিলিয়ন ডলার পাচার করেছে

Doinik Kumar
মার্চ ১৭, ২০২৫ ১২:১৬ অপরাহ্ণ
Link Copied!

39

কুমিল্লা: জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক এমপি ডা. সৈয়দ আবদুল্লাহ মো. তাহের বলেছেন, ‘মুসলমানদের সৃষ্টি হয়েছে মানুষের কল্যাণের জন্য। মুসলমানরা যদি মানুষের কল্যাণ করে, সে সমাজটা ভালো হবে।

বাংলাদেশে গত ১৫ বছরে একজনই ২৩৫ বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে। ইসলাম টাকা লুটপাট ও অসততা সমর্থন করে না। ’ ‘রাষ্ট্রপ্রধান যদি সৎ হতো, তাহলে এ ২৩৫ বিলিয়ন ডলার জনগণের জন্য খরচ হতো। এ টাকা জনগণের জন্য খরচ হলে চাল-ডালের দাম কমে যেত, রাস্তাঘাট উন্নত হতো, ইন্ডাস্ট্রি হতো, মানুষের কর্মসংস্থান হতো। জাকাত প্রথার মাধ্যমে মাত্র সাত বছরে দেশ অর্থনৈতিকভাবে এত সমৃদ্ধ হতো, জাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যেত না। যেমনিভাবে সৌদিআরবে জাকাত খাওয়ার মানুষ খুঁজে পাওয়া যায় না। আমরা জাতিসংঘকে বলেছি, একটি দুর্নীতিমুক্ত বাংলাদেশ চাই। এখানে সব মত ও রাজনৈতিক দলের অধিকার থাকতে হবে,’ যোগ করেন তাহের।  তিনি  বলেন, ‘জামায়াত মানুষের কল্যাণে কাজ করতে চায়। একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়। ’

রোববার (১৬ মার্চ) বিকেলে চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসা মাঠে পৌর জামায়াতের উদ্যোগে বিশিষ্ট ব্যক্তিদের সম্মানে রমজানের আলোচনা সভা ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমির অ্যাডভোকেট মুহাম্মদ শাহজাহান, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমির মাহফুজুর রহমান, সাবেক আমির ভিপি সাহাব উদ্দিন, সেক্রেটারি বেলাল হোসাইন।  এতে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম পৌর জামায়াতের আমির মাওলানা মুহা. ইব্রাহিম।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।