ঢাকাশনিবার , ৮ মার্চ ২০২৫
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে ঢুকে গেল ট্রাক

Doinik Kumar
মার্চ ৮, ২০২৫ ২:৫৬ অপরাহ্ণ
Link Copied!

36

ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের ভাঙ্গা বাজারে নিয়ন্ত্রণ হারিয়ে একটি ট্রাক দোকানে ঢুকে গেছে। এতে দুটি দোকানের ব্যাপক ক্ষতি হয়েছে। তবে ভাগ্যক্রমে বেঁচে গেছেন দোকানিরা। পুলিশ ট্রাকটি আটক করেছে। ভাঙ্গা বাজারের প্রধান সড়কের পান বাজার মোড়ে বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল পৌনে ৯টার দিকে এ ঘটনা ঘটে।  স্থানীয় সূত্রে জানা গেছে, ভাঙ্গা বাজার প্রধান সড়কের শ্রী দুর্গা ভান্ডার নামক একটি মুদি দোকান এবং সুফিয়ান সু স্টোর নামক একটি জুতার দোকানে মালভর্তি একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ঢুকে পড়ে। শ্রী দুর্গা ভান্ডারের মালিক বিপ্লব সাহা (৪৫) জানান, ট্রাকটি তাদের মুদি দোকানে ঢুকে গেলে দোকানের সামনের অংশ ব্যাপক ক্ষতি হয়। দুর্ঘটনায় তাদের দোকানের কমপক্ষে আড়াই লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ভাগ্যক্রমে দোকানের ক্যাশে বসে থাকা তার ভাই সুভাষ সাহা (৩৬) বেঁচে গেছেন।

অন্যদিকে সুফিয়ান সু স্টোরের মালিক মিজানুর রহমান জানান, তার দোকানের ডেকোরেশনের আসবাবপত্র ও ফ্যান নষ্ট হয়েছে। জুতা ও স্যান্ডেলসহ কয়েক লাখ টাকার মালামাল নষ্ট হয়েছে। ভাঙ্গা বাজারের ব্যবসায়ীরা জানান, ট্রাকটি চালকের সহকারী চালাচ্ছিল। এ সময় একটি মোটরসাইকেলও ক্ষতিগ্রস্ত হয়। ভাঙ্গা থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. সিরাজুল ইসলাম জানান, ট্রাকটি থানায় আনা হয়েছে। তবে চালক পলাতক। দুটি দোকানের কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।