নিজস্ব প্রতিবেদন ফরিদপুরের মধুখালীতে বসতঘরের আগুনে পুড়ে জবেদা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী। এলাকাবাসী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় বসতঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হন। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জাগো নিউজকে বলেন, বসতঘরে আগুন লাগলে ঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন ঘরে আটকা পড়েন এবং আগুনে পুড়ে নিহত হন। মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো....
27
নিজস্ব প্রতিবেদন
ফরিদপুরের মধুখালীতে বসতঘরের আগুনে পুড়ে জবেদা খাতুন (৮৫) নামে এক বৃদ্ধা নিহত হয়েছেন। মঙ্গলবার (৪ মার্চ) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার রায়পুর ইউনিয়নের মাঝকান্দি (মধ্যপাড়া) গ্রামে এ ঘটনা ঘটে। নিহত জবেদা খাতুন ওই গ্রামের মৃত জলিল মোল্লার স্ত্রী। এলাকাবাসী ও ফায়ারসার্ভিস সূত্রে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে বসতঘরে আগুনের সূত্রপাত হয়। এসময় বসতঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন আগুনে পুড়ে ঘটনাস্থলেই নিহত হন। রায়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাকির হোসেন জাগো নিউজকে বলেন, বসতঘরে আগুন লাগলে ঘরের মধ্যে থাকা বৃদ্ধা জবেদা খাতুন ঘরে আটকা পড়েন এবং আগুনে পুড়ে নিহত হন।
মধুখালী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রাশেদুল আলম জাগো নিউজকে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। আগুনে একটি ঘরের তিটি কক্ষ ও একটি রান্না ঘর পুড়ে যায়। ঘরের মধ্যে আটকা পড়ে এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। এছাড়াও মধুখালীতে আরো দুটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।