মোঃ মেজবাহ উদ্দিন, চরভদ্রাসন
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা পরিষদ চত্তরের সামনে কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বুধবার সকালে চলতি রবি মৌসুমের ক্ষুদ্র ও প্রান্তিক কিষাণ-কিষানীদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরন অনুষ্ঠান শুভ উদ্বোধন করা হয়েছে। এ সার ও বীজ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ জুলহাস হোসেন সৌরভ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা কৃষি অফিসার ইমরান বিন ইসলাম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি’র আহবায়ক মোঃ ওয়াহিদুজ্জামান মোল্যা ও উপজেলা যুবদলের সভাপতি মোঃ মোজাফ্ফর হোসেন জাফর।
জানা যায়, ২০২৬-২৭ অর্থ বছরে রবি মৌসুমে কৃষি প্রণাদনা কর্মসূচীর আওতায় সরিষা, মসুর ও খেসারী উৎপাদ বৃদ্ধির লক্ষে ২১৮০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরন করা হয়। এরমধ্যে উপজেলার ১ হাজার ৭শ’ জন কৃষকের মাঝে প্রত্যেককে ১ কেজি করে উন্নত জাতের সরিষা বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরন করা হয়। এছাড়া ২৫০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৫ কেজি করে মসুর বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার সহ ২৩০ জন কৃষকের মাঝে প্রত্যেককে ৮ কেজি করে খেসারী বীজ, ১০ কেজি করে ডিএপি সার ও ৫ কেজি করে এমওপি সার বিতরন করা হয় বলে জানা যায়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
