ঢাকাশনিবার , ২২ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিতর্ক ও সমালোচনায় এবার সরাসরি জবাব দিলেন জেমস

Doinik Kumar
আগস্ট ২২, ২০২৬ ১১:২৭ পূর্বাহ্ণ
Link Copied!

ইতালির রোমে কনসার্ট করতে গিয়ে বিতর্কে জড়িয়েছিলেন দেশের জনপ্রিয় ব্যান্ড তারকা ও নগরবাউলের গায়ক জেমস। হোটেল কক্ষ অপরিচ্ছন্ন রাখা, আয়োজকদের না জানিয়ে চলে যাওয়া এবং চুক্তি ভঙ্গসহ তার ও দলের বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ ওঠে। এর আগে এসব বিষয়ে নগরবাউলের মুখপাত্র রুবাইয়াৎ ঠাকুর রবিন কথা বললেও এবার ভেনিসে আয়োজিত সংবাদ সম্মেলনে সরাসরি নিজের বক্তব্য তুলে ধরেছেন জেমস।বৃহস্পতিবার (২০ আগস্ট) স্থানীয় সময় সন্ধ্যায় ভেনিসে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন নগরবাউল। সেখানে জেমস দাবি করেন, যথাযথ তথ্য-প্রমাণ ছাড়া তার বিরুদ্ধে ওঠা অভিযোগগুলোর কোনো ভিত্তি নেই।

সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া হোটেল কক্ষের অপরিচ্ছন্ন ছবির বিষয়ে জেমস বলেন, ‘একটা হোটেলের নিয়ম কানুন আছে। যে রুম নিয়ে অভিযোগ, সেখানে কিছু ইয়াং মিউজিশিয়ান ছিল। তাদের বয়স কম, হয়ত রুম পুরোপুরি গুছিয়ে বা ক্লিন করে রাখেনি। এটা এমন কোনো বিগ ডিল নয়। এমন প্রায় সব হোটেলেই এটা ঘটে। এটা এমন কিছুই না, অনেকেই রুমে অনেক কিছু রাখে।’

হোটেল কক্ষের ছবি অনুমতি ছাড়া ছড়িয়ে পড়ায় তার ব্যক্তিগত গোপনীয়তা ক্ষুণ্ন হয়েছে কি না—এমন প্রশ্নও করা হয় জেমসকে। জবাবে তিনি বিষয়টি পরিষ্কার করে বলেন, ‘এটা আমার রুমই না। সেক্ষেত্রে আমার প্রাইভেসির বিষয়টি আসছেই না।’ অর্থাৎ সামাজিক মাধ্যমে যে কক্ষের ছবি ছড়িয়ে পড়েছে, সেটি তার ব্যক্তিগত কক্ষ ছিল না বলে জানান তিনি।

তবে আয়োজকদের পক্ষ থেকে ওঠা চুক্তি ভঙ্গ এবং টিকিট বিক্রির অর্থ আত্মসাতের অভিযোগ নিয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি জেমস। এ সময় তার মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াৎ ঠাকুর রবিন আয়োজকদের বিরুদ্ধেই পারিশ্রমিক পরিশোধ না করার অভিযোগ তোলেন।

রবিনের দাবি, চুক্তি অনুযায়ী ৩০ হাজার ইউরো পারিশ্রমিক পরিশোধের পর জেমসের মঞ্চে ওঠার কথা ছিল। কিন্তু কনসার্ট শুরু হওয়ার আগে আয়োজকেরা চুক্তি অনুযায়ী পুরো অর্থ পরিশোধ করেননি।

এদিকে বিতর্কের মধ্যেও থেমে নেই নগরবাউলের ইউরোপ সফর। আগামী ২৩ আগস্ট ভেনিসে কনসার্ট করার পর ইতালির আরও কয়েকটি শহরে পারফর্ম করার কথা রয়েছে জেমস ও তার দলের। এরপর আগামী ৫ সেপ্টেম্বর সুইডেনে কনসার্ট করবেন তারা। ইউরোপের সফর শেষ করে আগামী ২২ সেপ্টেম্বর দেশে ফেরার পরিকল্পনা রয়েছে নগরবাউলের।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।