ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বোয়ালমারীতে নিলাম ছাড়াই বিক্রি স্কুল ভবন, মেরামতের টাকার ভাউচার নেই

Doinik Kumar
আগস্ট ১৫, ২০২৬ ৭:২৪ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার রাখালতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি কক্ষ নিলাম ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে। ২০১৮ সালে মাত্র ১৯ হাজার ১৫০ টাকায় কক্ষটি বিক্রি করা হয়, যদিও স্থানীয়দের দাবি, এর প্রকৃত বাজারমূল্য ছিল প্রায় এক লাখ টাকা। এ ছাড়া ২০২৩-২৪ অর্থবছরে বিদ্যালয় মেরামতের জন্য বরাদ্দ দুই লাখ টাকা খরচের কোনো ভাউচার নেই বলে জানা গেছে।

বিদ্যালয় সূত্রে জানা যায়, বরাদ্দের টাকা রেজুলেশনের মাধ্যমে খরচ দেখানো হয়েছে। একটি ভাউচারে ৫২ হাজার ৭০৫ টাকার জিনিসপত্র কেনার কথা উল্লেখ থাকলেও রেজুলেশনে তা ৭২ হাজার ৫০০ টাকা দেখানো হয়।

প্রধান শিক্ষিকা সারমিন জাহান বলেন, বাউন্ডারি নির্মাণকাজের কারণে তাড়াহুড়া করে রেজুলেশনের মাধ্যমে কক্ষটি বিক্রি করা হয়েছিল। মেরামত খরচের ভাউচার না থাকার বিষয়ে তিনি জানান, রেজুলেশনের খাতায় হিসাব লিখে তার ফটোকপি শিক্ষা অফিসে জমা দেওয়া হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাকির হোসেন বলেন, অভিযোগগুলো খতিয়ে দেখে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম রকিবুল হাসানও বিষয়টি খোঁজখবর নিয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।