ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ভাঙ্গায় শিশু-কিশোর ও নারী উন্নয়নে সচেতনতামূলক পল্লিগীতি

Doinik Kumar
আগস্ট ১৫, ২০২৬ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক পল্লিগীতি পরিবেশন করা হয়েছে। জেলা তথ্য অফিস, ফরিদপুরের উদ্যোগে গতকাল মঙ্গলবার ২০২৬-২০২৭ অর্থবছরের প্রথম প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর) জিওবি খাতের আওতায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়। অনুষ্ঠানে শিক্ষা, স্বাস্থ্য, অধিকার, নিরাপত্তা ও উন্নয়নবিষয়ক জনসচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়।

উপজেলার মানিকদা ইউনিয়নের ব্রাহ্মণকান্দা এ এস এম একাডেমি ও পুখুরিয়া হাটে এই পল্লিগীতি পরিবেশিত হয়। পল্লিগীতির মাধ্যমে বাল্যবিবাহ, মাদক এবং নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন সামাজিক সমস্যা প্রতিরোধে পরিবার ও সমাজের দায়িত্বের বিষয়টি তুলে ধরা হয়।

আয়োজকদের ভাষ্যমতে, এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক হবে। জানা গেছে, অনুষ্ঠানটি স্থানীয়দের মধ্যে ব্যাপক আগ্রহ সৃষ্টি করে এবং উপস্থিত অনেকে বিভিন্ন সামাজিক সমস্যা নিয়ে সচেতনতা বৃদ্ধির প্রয়োজনীয়তার কথা জানান।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।