ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

সালথায় মোটরসাইকেলের ধাক্কায় শিশুর মৃত্যু, চার লাখ টাকায় মীমাংসা

Doinik Kumar
আগস্ট ১৫, ২০২৬ ৭:০৯ অপরাহ্ণ
Link Copied!

নিজস্ব প্রতিবেদক

ফরিদপুরের সালথা উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় জান্নাতি আক্তার (৫) নামে এক শিশুশিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় থানায় মামলা না করে স্থানীয়ভাবে চার লাখ টাকার বিনিময়ে মীমাংসা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তবে নিহত শিশুর বাবা ইলিয়াস মুন্সি জানিয়েছেন, তিনি কোনো টাকা চান না, তিনি তাঁর মেয়ের মৃত্যুর ঘটনায় দায়ী ব্যক্তির বিচার চান।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ৯টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নের বড় বাংরাইল এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। নিহত জান্নাতি বড় বাংরাইল পশ্চিমপাড়ার বাসিন্দা ইলিয়াস মুন্সির মেয়ে এবং বড়বাংরাইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থী ছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সহপাঠীদের সঙ্গে স্কুলে যাওয়ার পথে সেলিম মুন্সির ছেলে সজিব মুন্সির চালানো মোটরসাইকেল পেছন থেকে ধাক্কা দিলে জান্নাতি গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে সালথা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের দাবি, সোনাপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মনির মোল্লার উদ্যোগে মোটরসাইকেলচালকের পক্ষের সঙ্গে নিহতের পরিবারের সমঝোতা হয়। মনির মোল্লা বলেন, দুই পক্ষই দরিদ্র হওয়ায় মানবিক বিবেচনায় তিনি এই উদ্যোগ নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।