ইন্দোনেশিয়ায় শক্তিশালী ৭.৭ মাত্রার ভূমিকম্পে নিহত অন্তত ৩৮
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ৩৮ জন নিহতের খবর নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরুর পর সময়ের সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে। ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রাকৃতিক সংস্থা জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৫টার ঠিক আগে ফ্লোরেস দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল। যদিও পরে তা তুলে নেওয়া হয়। বালি থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্প যত অগভীর হয়, ভূপৃষ্ঠে এর ধ্বংসাত্মক প্রভাব তত বেশি হওয়ার প্রবণতা থাকে। পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াডস লাকা লেনা...
ইন্দোনেশিয়ায় ৭.৭ মাত্রার ভূমিকম্পের আঘাতে এখন পর্যন্ত ৩৮ জন নিহতের খবর নিশ্চিত হওয়ার কথা জানিয়েছে দেশটির দুর্যোগ প্রশমন সংস্থা। অনুসন্ধান ও উদ্ধার অভিযান শুরুর পর সময়ের সঙ্গে মৃত্যুর সংখ্যা বাড়ছে।
ইন্দোনেশিয়ার আবহাওয়া ও ভূপ্রাকৃতিক সংস্থা জানিয়েছে, শনিবার (১৫ আগস্ট) স্থানীয় সময় সকাল ৫টার ঠিক আগে ফ্লোরেস দ্বীপে ভূমিকম্পটি আঘাত হানে। এর গভীরতা ছিল ১৫ কিলোমিটার। ভূমিকম্পের পর সুনামি সতর্কতাও জারি করা হয়েছিল। যদিও পরে তা তুলে নেওয়া হয়।
বালি থেকে প্রায় ১ হাজার কিলোমিটার দূরে ভূমিকম্পটি আঘাত হানে। ভূমিকম্প যত অগভীর হয়, ভূপৃষ্ঠে এর ধ্বংসাত্মক প্রভাব তত বেশি হওয়ার প্রবণতা থাকে।
পূর্ব নুসা তেঙ্গারা প্রদেশের গভর্নর ইমানুয়েল মেলকিয়াডস লাকা লেনা এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, ধসে পড়া ধ্বংসস্তূপের নিচে যারা ঘুমন্ত অবস্থায় ছিলেন তারা নিহত হয়েছেন।
ওই এলাকার উপকূলের কাছের একটি গ্রাম তালিবুরায় বসবাসকারী আর্নল্ড ওয়েলিয়ান্তো বলেছেন, খুব জোরালো ঝাঁকুনিতে তার ঘুম ভেঙে গিয়েছিল, চমকে উঠি। ভূমিকম্পে আতঙ্কিত হয়ে অনেকে পাহাড়ে পালিয়ে গেছে বলেও জানান তিনি।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।