ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

১৫ আগস্ট উপলক্ষে ঢাবিতে খাবার বিতরণ, ছাত্রলীগের দুই কর্মী আটক

Doinik Kumar
আগস্ট ১৫, ২০২৬ ১২:১১ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) দোয়েল চত্বর এলাকায় খাবার বিতরণের সময় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের দুই কর্মীকে আটক করেছে পুলিশ। শনিবার (১৫ আগস্ট) ভোরে তাদের আটক করা হয়।

আটক দুজন হলেন- বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ফার্মেসি বিভাগের শিক্ষার্থী মিরাজুল (২৪) এবং একই শিক্ষাবর্ষের সংস্কৃতিক বিভাগের ফজলুর রহমান কাদের (২৪)।

পুলিশ ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ১৫ আগস্ট উপলক্ষে ভোরে দোয়েল চত্বর এলাকায় কয়েকজন খাবার বিতরণ করছিলেন। এসময় সেখানে থাকা দুই ব্যক্তির কর্মকাণ্ড সন্দেহজনক মনে হলে পুলিশ তাদের আটক করে। পরে জিজ্ঞাসাবাদে তারা নিজেদের ছাত্রলীগের কর্মী হিসেবে পরিচয় দেন বলে পুলিশ জানিয়েছে।

ঢাবির প্রক্টর অধ্যাপক ইসরাফিল রতন বলেন, ভোররাতে বিশ্ববিদ্যালয় এলাকা থেকে দুজনকে আটক করা হয়েছে। দুজনই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।