ঢাকাশনিবার , ১৫ আগস্ট ২০২৬
  1. অর্থনীতি
  2. আইন
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. টপ নিউজ
  7. ধর্ম
  8. ফিচার
  9. বিনোদন
  10. রাজনীতি
  11. লাইফস্টাইল
  12. লিড নিউজ
  13. শিক্ষাঙ্গন
  14. সম্পাদকীয়
  15. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ইতিহাস বলছে বাংলাদেশের কাছে হারবে অস্ট্রেলিয়া

Doinik Kumar
আগস্ট ১৫, ২০২৬ ১১:৩৪ পূর্বাহ্ণ
Link Copied!

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ধাক্কা খাওয়ার পর ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইনিংস ব্যবধানে হারের মতো ভঙ্গুর অবস্থা থেকে ঘুরে দাঁড়ানোর গল্পটাই যেন লিখছে বাংলাদেশ।

যে দলটিকে ঘিরে ক্রিকেটবোদ্ধাদের চরম সংশয় ছিল, সেই লাল-সবুজের প্রতিনিধিরাই এখন ডারউইনে পূর্ণশক্তির অস্ট্রেলিয়ার ওপর ছড়ি ঘোরাচ্ছে।

সফরকারী বাংলাদেশ প্রথম ইনিংসেই তুলে নিয়েছে ২২৮ রানের বিশাল লিড। ইতিহাস আর পরিসংখ্যান বলছে, অজিদের সামনে এখন প্রায় অসম্ভব এক পাহাড় সমান চ্যালেঞ্জ।

পরিসংখ্যানের পাতা উল্টালে দেখা যায়, ২০০০ সালের পর থেকে প্রথম ইনিংসে ১৫০ বা তার বেশি রানে পিছিয়ে পড়ার পর অস্ট্রেলিয়া ম্যাচ জিততে পেরেছে মাত্র তিনবার। এর মধ্যে সবচেয়ে বড় মিরাকলটি ঘটেছিল ২০১০ সালে সিডনি টেস্টে, যেখানে পাকিস্তানের ২০৬ রানের লিড ডিঙিয়ে জয় ছিনিয়ে নিয়েছিল অজিরা।

এ ছাড়া ২০০৪ সালে গলে শ্রীলঙ্কার বিপক্ষে ১৬১ রান এবং ২০০৬ সালের ফতুল্লা টেস্টে বাংলাদেশের বিরুদ্ধে ১৫৮ রানে পিছিয়ে থেকেও জয় পেয়েছিল তারা।

অর্থাৎ, একবিংশ শতাব্দীতে ২০০-এর ওপর লিড হজম করে অস্ট্রেলিয়া কেবল একবারই কামব্যাক করতে পেরেছে। কিন্তু ডারউইনে নাজমুল হোসেন শান্তর দল ইতিমধ্যে অজিদের কাঁধে ২২৮ রানের বিশাল বোঝা চাপিয়ে দিয়েছে। এর উপর দ্বিতীয় ইনিংসের শুরুতেই দলীয় চার রানে বিদায় নিয়েছেন অজি ওপেনার ওয়েদারাল্ড।এতে কাজটা আরো কঠিনই হয়েছে অস্ট্রেলিয়ার জন্য।

শুধু তা-ই নয়, ২০-২১ শতক মিলে ইতিহাস ঘাটলে দেখা যায়, টেস্টে প্রথম ইনিংসে ২০০ এর বেশি রানে রানে পিছিয়ে পড়ার পর ৮২টি ম্যাচের মধ্যে অজিরা জয় হাসিল করতে পেরেছে মোটে ৩ বার! আর ঘরের মাঠে ২০১৯ সালের সিডনি টেস্টের (প্রতিপক্ষ ভারত) পর এবারই প্রথম কোনো দলের বিপক্ষে ২০০ রানের বেশি পিছিয়ে পড়ল ক্যাঙ্গারুরা।

অবশ্য অজিদের ক্রিকেট ইতিহাসে সর্বোচ্চ ২৯৭ রানে পিছিয়ে থেকেও জয়ের অবিশ্বাস্য রেকর্ড রয়েছে, যা ঘটেছিল ১৯৯২ সালে শ্রীলঙ্কার বিপক্ষে। আর ১৯৫০ সালে পাকিস্তানের বিরুদ্ধে ২৩৬ রানে পিছিয়ে থেকে জিতেছিল তারা। তবে বর্তমান পরিস্থিতির সাপেক্ষে সেই অতীত টানাও অস্ট্রেলিয়ার জন্য বেশ কঠিন।

ডারউইনে শুধু লিডেই নয়, অজি ব্যাটারদের কড়া পরীক্ষাও নিচ্ছেন টাইগার বোলাররা।

এর আগে, ব্যাট হাতে এক চমকপ্রদ ব্যক্তিগত নজির গড়েছেন টাইগার পেসার হাসান মাহমুদও। আট বা তার নিচে ব্যাটিংয়ে নেমে অজিদের বিপক্ষে ৯২ বল মোকাবিলা করেছেন তিনি। অস্ট্রেলিয়ার মাটিতে ৮ নম্বর বা তার নিচে কোনো বাংলাদেশি ব্যাটারের এটি দ্বিতীয় সর্বোচ্চ বল খেলার রেকর্ড। ২০১৭ সালের চট্টগ্রাম টেস্টে সর্বোচ্চ ৯৭ বল খেলে এই তালিকার শীর্ষে আছেন নাসির হোসেন।

সব মিলিয়ে ডারউইন টেস্টে রেকর্ডের পর রেকর্ড গড়ে অজিদের রীতিমতো কোণঠাসা করে ফেলেছে টাইগাররা। এখন কেবল অপেক্ষা ইতিহাস গড়েই উদযাপনে মেতে ওঠার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।