জিয়াউর রহমানের উত্তরসূরিদের ধ্বংসের চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার: রিজভী
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম বরদাশত করেননি। বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের মধ্যেই আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করার জন্য পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কোনো কিছুই বাদ রাখেননি। তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন। এ কারণেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে তিনি নানামুখী...
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উত্তরসূরিদের পরিকল্পিতভাবে ধ্বংসের চেষ্টা করেছিল ফ্যাসিবাদী সরকার বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, হাসিনা কোনোভাবেই জিয়া পরিবারের দেশপ্রেম বরদাশত করেননি।
বুধবার (১২ আগস্ট) সকালে রাজধানীর বনানীতে প্রয়াত আরাফাত রহমান কোকোর ৫৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার কবরে শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ফ্যাসিবাদের চূড়ান্ত বহিঃপ্রকাশের মধ্যেই আরাফাত রহমান কোকোর মৃত্যু হয়েছে। একটি পরিবারকে নানাভাবে বিপর্যস্ত করার জন্য পলাতক দণ্ডপ্রাপ্ত শেখ হাসিনা কোনো কিছুই বাদ রাখেননি।
তিনি বলেন, মুক্তিযুদ্ধের সময় শেখ হাসিনা পাকিস্তানিদের আশ্রয়-প্রশ্রয়ে ছিলেন।
এ কারণেই স্বাধীনতার ঘোষক জিয়াউর রহমানের পরিবারকে নিয়ে তিনি নানামুখী ষড়যন্ত্র করেছেন।
তিনি আরো বলেন, মুক্তিযুদ্ধবিরোধী কোনো শক্তিকে জনগণ আর সুযোগ দেবে না। জনগণের ধাওয়া খেয়ে শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছেন বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।